সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে মারধর ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১১ এপ্রিল:সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ এবং গৃহবধূকে মারধরের সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল সমাজ মাধ্যমে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন অঞ্জন ধর নামের এক ব্যক্তি।অভিযোগের নাম থাকা বাকি তিনজনকে কেন ধরছে না পুলিশ তা নিয়ে উঠেছে প্রশ্ন।পুলিশ সূত্রের খবর, বারাসাত নবপল্লী এলাকার লক্ষীনারায়ণ কলোনির এক গৃহবধুর অভিযোগ, তার দিদি ,দাদা- বৌদি ও বোন মিলে সম্পত্তি গত কারণে তাকে মারধর করে। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি।সমাজ মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে অঞ্জনধর নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। বর্তমানে তিনি ১৪ দিন জেল হেপাজতে। গৃহবধুর অভিযোগ বাকি তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেনি এখনো। এদিকে সমাজ মাধ্যমে এই ছবি দেখে তদের গ্রেপ্তারের জন্য উদ্যোগী হয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে মারধর

