বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনায় উত্তেজনা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুর পরেও পরিবারে লোকেদের খবর না দেওয়ার অভিযোগ জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঝাড়খন্ডের টাটা-সোনারি এলাকার বাসিন্দা বিক্রম আদিত্য (৩৭) ২০১৯ সালের একটি খুনের আসামী হিসেবে পুরুলিয়া জেলা সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় ছিলেন। গত শুক্রবার রাত্রি নাগাদ শারীরিক অসুস্থতার কারনে তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে ঐ ব্যক্তির মৃত্যু হয়।
বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনায় উত্তেজনা

