রামনবমীর মিছিলে অস্ত্র হাতে বিজেপি প্রার্থী! তীব্র নিন্দায় তৃণমূলগতকাল এবং আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে রামনমবমী। সারা রাজ্য জুড়ে মহা ধুমধাম এর সাথে রামনবমীর মিছিল করছে বিজেপি সমর্থকেরা। বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরাও এই মিছিলে পা মিলিয়েছে। বঙ্গে নির্বাচনী আবহাওয়া এটাও একপ্রকার হেভি ওয়েট প্রচার। যদিও এই মিছিলে আমজনতা কতটা সন্তুষ্ট তা ঘিরে একাধিক মহলে নানান জল্পনা তৈরি হয়েছে। ধর্মীয় সংস্কৃতি আপামর জনগণের কাছে সবসময়ই গ্রহণযোগ্য। ধর্মপ্রেমী বাঙালি সব ধর্মকে ভালোবেসে আপন করে নেয়। গণতান্ত্রিক দেশে সব্বাইয়ের ধর্ম প্রকাশ এর স্বাধীনতা রয়েছে। তবে সেই স্বাধীনতার বহিঃপ্রকাশ নিয়ে একাধিক মহলে প্রশ্ন উঠছে। রামনবমীর মিছিলে হাতে অস্ত্র নিয়ে এগিয়ে আসছে নেতা থেকে কর্মী সমর্থকেরা। এমনকি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন নেতাও হাতে অস্ত্র নিয়ে মিছিলে হাটছেন। এটা হয়তো বাংলার সংস্কৃতি নয় মত বিশিষ্ট জনেদের। প্রসঙ্গত খরদহে রামনবমীর মিছিলে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী। সেই মিছিলে হাতে অস্ত্র নিয়ে দেখা যায় বিজেপি প্রার্থীকে। ঘটনায় শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। এই বিষয়ে খড়দহ বিধানসভার তৃণমূল প্রার্থী দেবদ্বীপ পুরোহিত বলেন, ‘উনি তো শিক্ষক। হাতে কলম থাকুক বই থাকুক। অস্ত্র কেন হাতে থাকবে? তৃণমূল প্রার্থী আরও দাবি করেন, এই সংস্কৃতি বাংলার মানুষ ভালোভাবে মেনে নেবে না! যদিও মানুষ কোনটা গ্রহণ করবে এবং কোনটা বর্জন করবে সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের। তবে রামনবমীর মিছিল যদি ভোটবঙ্গে প্রচারের অংশ হয়! বাঙালির মনে এর কতটা প্রভাব পড়ল! উত্তরের জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে!
রামনবমীর মিছিলে অস্ত্র হাতে বিজেপি প্রার্থী!

