সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বীরভূমের পাইকরে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে গ্রামেরই এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠলো। অভিযুক্তকে ধরে পরে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। নির্যাতিতা মহিলার অভিযোগ, গভীর রাতে ওই সিভিক ভলান্টিয়ার জোর করে ওই মহিলার বাড়িতে প্রবেশ করে গলায় ছুড়ি লাগিয়ে তাঁকে ধর্ষন করে। ধর্ষণ করার পর সে পালাতে গেলে মহিলা চিৎকার শুরু করলে তার ছেলে অভিযুক্তকে ধরে ফেলে । এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশকে। পাইকর খানার পুলিশ এসে অভিযুক্ত সিভিক সাবির হোসেন কে ধরে থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *