আলিপুরদুয়ারে রেশন না পেয়ে থানার দ্বারস্থ হল বাসিন্দারা. ওয়েব ডেস্ক উত্তরের কলম,১ লা এপ্রিল:আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্প জঙ্গল ঘেরা প্রত্যন্ত গ্রাম গদাধর বস্তিতে অনেক বাসিন্দাদের মার্চ মাসের রেশন মেলেনি এমনটাই অভিযোগ তুলছে বাসিন্দারা। গতকাল রাতে বাসিন্দারা কালচিনি থানার দ্বারস্থ হয় এবং কালচিনি থানার ওসি কে বাসিন্দারা বিষয়টি জানান। যদিও তারা কোনো লিখিত অভিযোগ জমা করেনি থানায়।বাসিন্দারা জানান, মার্চ মাসের রেশন এখনো মিলেনি। গ্রামের অনেক জনের ফিঙ্গার ও নেওয়া হয়েছে কিন্তু রেশন দেওয়া হয়নি। অভিযোগ মাঝেমধ্যেই এমনই ঘটনা ঘটছে তাদের সঙ্গে। রেশনের জন্য খুবই সমস্যা ভুগছেন তারা এমনকি তারা চাইছেন , রেশন ডিলার পরিবর্তনের।
আলিপুরদুয়ারে রেশন না পেয়ে থানার দ্বারস্থ হল বাসিন্দারা.

