SIR প্রক্রিয়ায় রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পের সহযোগিতা।”সমব্যথী” কর্মসূচি সহযোগিতা নিচ্ছে নির্বাচন কমিশন। এস আই আর প্রক্রিয়ায় মৃত ভোটার খুঁজতে নির্বাচন কমিশন এই প্রকল্পের সহযোগিতা নিতে জেলাশাসকদের নির্দেশ। মূলত শ্মশানে দাহ করতে এই কর্মসূচির অধীনে ২০০০ টাকা করে দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যে মৃত ভোটারের তালিকা তৈরি করতে নির্দেশ জেলায় জেলায় জেলা জেলাশাসকদের। খসড়া তালিকায় যেন কোন মৃত ভোটার না থাকে তার নিশ্চিত করতে হবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের। তার জন্য শ্মশান ঘাট, বিভিন্ন কবর দেওয়ার জায়গা, সহ বিভিন্ন যে তথ্য তৈরি করা হয় পঞ্চায়েত ও বিভিন্ন স্থানীয় স্তরে সেই তথ্যের তালিকা নেওয়ার নির্দেশ কমিশনের। রাজ্য সরকারের সমব্যথী কর্মসূচির অধীনেও কতজন এই সুবিধা নিয়েছে তা দেখেও তালিকা প্রস্তুত করা যেতে পারে। জেলাশাসকদের নির্দেশ কমিশনের। শেষ কয়েক বছরের সব তথ্য এক জায়গায় তৈরি করার নির্দেশ কমিশনের। মৃত ভোটার আছে কি নেই তা নিশ্চিত করতে প্রয়োজনে ফোন কল,ভিডিও কল করে তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে এর জন্য জেলা শাসকরা জেলায় জেলায় এর জন্য আধিকারিকদের নিয়ে আলোচনা সভা করুক।ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথ্য জেলাশাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের।
SIR প্রক্রিয়ায় রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পের সহযোগিতা।

