বিদ্যালয় থেকে সন্তানকে নিয়ে যাওয়ার সময় আটক গৃহবধূ

হালদারপাড়া প্রাইমারি স্কুলের। এলাকাবাসীর অভিযোগ বিগত বেশ কিছু দিন ধরে, অন্যত্র সম্পর্ক হওয়ায় শ্বশুরবাড়ির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করেছে অভিযুক্ত গৃহবধূ এরপর কিছুদিন আগে একবার বাড়ির আত্মীয়দেরকে দিয়ে বাচ্চাকে নিজের হেফাজতে নেওয়ার চেষ্টা করে ওই গৃহবধূ। আজ সকালে বিদ্যালয় চলাকালীন গৃহবধুর কন্যা সন্তান বিদ্যালয়ের পরীক্ষা দিতে এলে সেই সময় বুঝে হঠাৎই বিদ্যালয়ের ভিতরে ঢুকে তার কন্যা সন্তানকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাধা দেন। সেই সময় ওই অভিযুক্ত গৃহবধূ জানান তিনি ওই কন্যা সন্তানের মা। কিন্তু বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে কোন রকম প্রমাণ না থাকায় তাকে বাচ্চা নিতে নিষেধ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর পরেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে ধাক্কাধাক্কি এবং সেই দৃশ্য দেখে এলাকাবাসী ছুটে আসলে এলাকার কয়েকজন মহিলা এবং যুবককেও মারধর করেন বলে অভিযোগ ওই গৃহবধূ বিরুদ্ধে। এলাকাবাসী কন্যা সন্তান সমেত ওই গৃহবধূকে বিদ্যালয় আটক করে রাখে। এরপর প্রধান শিক্ষক শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত গৃহবধূকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে আসে জিজ্ঞাসা বাদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *