প্রাক্তন বিধায়কের বিস্ফোরক অভিযোগ তৎকালীন এসডিপিও (SDPO) মিতুন কুমার দে-র বিরুদ্ধে

প্রাক্তন বিধায়কের বিস্ফোরক অভিযোগ তৎকালীন এসডিপিও (SDPO) মিতুন কুমার দে-র বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলায় পুলিশি নৃশংসতা এবং রাজনৈতিক দুর্নীতির এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা খোদ পুলিশ সুপারকে চিঠি লিখে তৎকালীন এসডিপিও (SDPO) মিতুন কুমার দে-র বিরুদ্ধে অমানবিক নির্যাতন ও তোলাবাজির অভিযোগ তুলেছেন।মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার অভিযোগ, গত ২২ শে জানুয়ারি ২০২৩ তারিখে উস্তি থানা এলাকায় মহিলার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা জয়ন্ত চৌধুরী সংবাদমাধ্যমের কাছে দাবি করেন যে, এই ঘটনার নেপথ্যে এক প্রভাবশালীর যোগসাজশ রয়েছে এবং তৎকালীন এসডিপিও মিঠুন কুমার দে পুরো বিষয়টি জানেন। এর পরেই পুলিশ অফিসার মিতুন কুমার দের নেতৃত্বে ওই যুবককে উস্থি থানায় তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে অমানুষিক মারধর করা হয়। গিয়াসউদ্দিন মোল্লা জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ করলে ওই পুলিশ অফিসার তাঁর সঙ্গেও চরম দুর্ব্যবহার করেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে হুমকি দেন।মগরাহাট পশ্চিম বিধানসভার প্রাক্তন বিধায়কের আরও অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই এলাকায় এক ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল। অভিযোগ, তৎকালীন এসডিপিও মিতুন কুমার দে এবং তাঁর ঘনিষ্ঠরা নিজেদের ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ’ পরিচয় দিয়ে পঞ্চায়েত টিকিট পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *