করবেন না…পলিটিক্যাল নোটবন্দি হয়ে যাবে,’

করবেন না…পলিটিক্যাল নোটবন্দি হয়ে যাবে,’ সংসদে সওয়াল শশী থারুরের, মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে আসন পুনর্বিন্যাস না মেলানোর আর্জিকংগ্রেস নেতা শশী থারুর শুক্রবার লোকসভায় মহিলাদের সংরক্ষণকে ডিলিমিটেশন (নির্বাচনী কেন্দ্র পুনর্বিন্যাস) প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার প্রস্তাবের কড়া সমালোচনা করেন। তাঁর মতে, এর ফলে “ভারতীয় নারীদের আকাঙ্ক্ষাকে একটি অত্যন্ত বিতর্কিত রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আটকে রাখা হচ্ছে।” লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মহিলাদের সংরক্ষণকে ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করলে বিষয়টি অযথা জটিল হয়ে ওঠে এবং তা দ্রুত কার্যকর করার পথে বাধা সৃষ্টি করে। তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনার দাবি জানিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *