সোমবারের পর অবস্থান ফের স্পষ্ট করল কমিশন। ফলে স্কুলের কাজ, দফতরের কাজ আপাতত সেভাবে করতে হচ্ছে না বলেই আশা করছেন বিএলও রা। আজ জেলায় জেলায় কমিশনের এই নির্দেশিকা জেলা শাসকরা পাঠাচ্ছেন্ন বিএলওদের কাছে। স্কুল শিক্ষা দফতর যেহেতু স্কুলে যাওয়ার বিষয়ে নতুন নির্দেশ দেয়নি তাই আপাতত শুধু এস আইআরের কাজই করতে পারবেন বলে মনে করছেন বি এল ও রা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত অন ডিউটি নিয়ে কোন ব্যাখ্যা আসেনি কমিশনের কাছে। আগামী একমাস অর্থাৎ ৪ঠা ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র এস আই আর এর কাজই করতে হবে বুথ লেভেল অফিসারদের।
এস আই আর,’ ফুল টাইম জব’ স্পষ্ট করল কমিশন

