আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি লিখিত পরীক্ষা নেবে নবম – দশম ও একাদশ – দ্বাদশের নিয়োগের।

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি লিখিত পরীক্ষা নেবে নবম – দশম ও একাদশ – দ্বাদশের নিয়োগের। দুই পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন মুখ্য সচিব। দুই পরীক্ষা মিলিয়ে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী গোটা রাজ্যে পরীক্ষা দেবে। বৈঠকে থাকবেন এসএসসি চেয়ারম্যান সহ স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে নবান্নের তরফে। সরকারি আধিকারিকদের নজরদারিতেই হবে এসএসসির লিখিত পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সিসিটিভি রাখা হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে ফ্রিসকিং হলেও তা নিয়ে সিদ্ধান্ত নেবে জেলা পুলিশ। ডেপুটি ম্যাজিস্ট্রেট রাঙ্ক এর আধিকারিকরা পরীক্ষা কেন্দ্রগুলিতে ওই দুদিন নজরদারি চালাবেন। ইতিমধ্যেই এই নির্দেশিকা জেলায় জেলায় পাঠিয়েছেন নবান্ন। এবার পরীক্ষা প্রস্তুতি নিয়ে আরো কি কি নির্দেশ মানতে হবে তা নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলো নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *