সরকারি জমি দখলমুক্ত করতে নয়া উদ্যোগ রাজ্যের।

সরকারি জমি দখলমুক্ত করতে নয়া উদ্যোগ রাজ্যের।

কোন জায়গায় কত পরিমাণে সরকারি জমি রয়েছে? সরকারের কোন দপ্তরের জমি রয়েছে?

এবার যে কেউ তা জানতে পারবেন।

“বাংলার ভূমি” পোর্টাল মারফত সরকারি জমির যাবতীয় খতিয়ান যে কেউ পেয়ে যাবেন।

এর দরুন জমি কেনার সময় কেউ ঠকছেন নাকি বা সরকারি জমির চরিত্র বদল করে বিক্রি করে দেওয়া হচ্ছে নাকি সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন ক্রেতারা।

সরকারি জমির চরিত্র বদল করে বিক্রি ও দখলের অভিযোগ উঠেছে।

সরকারি জমি দখলমুক্ত করতে একাধিকবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেই কারণেই সরকারি জমির দখলমুক্ত রাখতে এই পদক্ষেপ রাজ্যের বলেই মনে করা হচ্ছে।

এতদিন পর্যন্ত কোথায় কত পরিমান সরকারি জমি রয়েছে তা যে কেউ জানতে পারতেন না।

এবার সেই প্রক্রিয়ায় শুরু করে দিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বলেই নবান্ন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *