মা বকাঝকা করায় আত্মঘাতী ছাত্র ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৫ এপ্রিল:মায়ের বকুনি খেয়ে আত্মঘাতী ছাত্র।জলপাইগুড়ির ময়নাগুড়ির হেলাপাকড়ি এলাকার ঘটনা। পরিবারের দাবি, পড়াশোনায় মন ছিলো না ছেলে সজল দাসের।স্কুলে যাওয়ার নাম করে ঘুড়ে বেড়াতো।এই নিয়ে শাসন করেছিলেন মা।স্কুলে যেতে বারন করেছিলেন। আর তার জেরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা। তিন দিন চিকিৎসাধীন থাকার পর জলপাইগুড়ি র বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় হেলাপাকড়ি রহিমুদ্দিন হাইস্কুলের অস্টম শ্রেনীর ছাত্র সজলের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
মা বকাঝকা করায় আত্মঘাতী ছাত্র

