শিলিগুড়িতে অনলাইন গেমের নেশায় আত্মঘাতী তরুণ
শিলিগুড়িতে অনলাইন গেমের নেশায় আত্মঘাতী তরুণ শিলিগুড়ির ঘোগোমালি চয়নপাড়া এলাকার বাসিন্দা অভিক পাল (২১) l অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল l বুধবার সকালে ঘর থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বেশ কিছুদিন ধরে সে বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে গেমে খরচ করছিল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

