রাতভর এসএসসি ভবনের সামনে ধর্না চাকরিহারা শিক্ষকদের। এসএসসি চেয়ারম্যান সহ অন্য আধিকারিকদের ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারীরা।নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চলবে জানাচ্ছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা।

Read More

বরানগরে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

বরানগরে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার তদন্তে পুলিশ বরানগর গোপাল লাল ঠাকুর রোড এলাকায় কিছু দিন ধরে এক ব্যক্তি ঘুরে বেড়াতো। আজ এলাকার মানুষের চোখে পড়ে দোকানের সিঁড়িতে রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। বরানগর থানায় খবর দেয় এলাকার মানুষ। এলাকার মানুষের বক্তব্য যে মারা গেছে সে এই এলাকার মানুষ নয়।। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ মরগে পাঠায় পুলিশ। CCTV ইর ফুটেজ ও যাচাই করে দেখছে তদন্তকারী অফিসাররা।

Read More

অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস l হার্টব্লকেজ রাজ্যপাল সিভি আনন্দ বোস এর। কমান্ড হাসপাতালে ভর্তি রাজ্যপাল

Read More

রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির জেলা কার্যালয়ে গেটে পোস্টার।

Read More

দেড় মাস পর নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার

দেড় মাস পর নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বারোবিশা বিটের জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন এক মহিলা। গভীর জঙ্গল থেকে প্রায় দেড় মাস পর সেই মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার হল। মৃত ওই মহিলার নাম শুক্লা দাস। তার বাড়ি কুমারগ্রাম ব্লকের বারোবিশা মৌজায়। 1 মার্চ তিনি জ্বালানি কুড়াতে জঙ্গলে যান। তারপর আর তিনি ফিরে আসেননি। কিভাবে তার মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Read More

আলিপুরদুয়ার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

আলিপুরদুয়ার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে । আলিপুরদুয়ারের তফসিখাতা এলাকায় বারো কিমি সড়ক উদ্বোধন নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। রাস্তা উদ্বোধনে উপস্থিত আলিপুরদুয়ার জেলা পরিষদে সভাধিপতি স্নিগ্ধা শৈব ওপরদিকে উদ্বোধন অনুষ্ঠানে ডাক পেলেন না সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে।শুক্রবার বারো কিমি সড়ক তৈরি জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সভা আয়োজিত হয় l সেই সভায় উপস্থিত ছিলেন সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, প্রধান ও তৃণমূল নেতৃত্ব দের। এই সভায় প্রকাশ্যে সহকারি সভাধিপতি বলেন উদ্বোধনে আমাদের ডাকা হয়নি। বিধায়কের বোঝা উচিৎ l

Read More

সুপ্রিম কোর্টের রায়ের পরেই তৎপরতা স্কুল সার্ভিস কমিশনের

সুপ্রিম কোর্টের রায়ের পরেই তৎপরতা স্কুল সার্ভিস কমিশনের। নবম – দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ বিধি প্রস্তুতির তোড়জোড় এসএসসির। এবার থেকে Omr শীটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের। লিখিত পরীক্ষা শেষে ওয়েমার শিট এর কার্বন কপি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার ফলপ্রকাশের আগে নির্দিষ্ট সিরিজের উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে। কাউন্সিলিং পর্ব নিয়েও একাধিক পরিকল্পনা নিচ্ছে এসএসসি।এপ্রিল মাসের মধ্যই নিয়োগবিধি প্রস্তুত করে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠাতে এসএসসি বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর।নিয়োগবিধি প্রস্তুতির পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি ও শুরু করেছে এসএসসি। ইতিমধ্যেই বিভিন্ন রিজিয়ানের চেয়ারম্যানদের সঙ্গেও বৈঠক হয়েছে এসএসসি চেয়ারম্যানের বলে সূত্রের খবর।

Read More

প্রভাব পড়লো বিড়ি ব্যবসায়

প্রভাব পড়লো বিড়ি ব্যবসায় সামসেরগঞ্জে গন্ডগোলের জেরে এলাকার দরিদ্র মানুষ বিড়ি বেঁধে খান অনেকেই । প্রতিদিন প্রায় দেড় হাজার বিড়ি বাঁধেন এক- একজন। সেই বিড়ি কিনছেন না কেউ, এমনটাই অভিযোগ বিড়ি শ্রমিকদের। তাদের দাবি, বাড়িতে হাজার হাজার বিড়ি পড়ে রয়েছে । ওই বিড়ি নষ্ট হয়ে যাচ্ছে। মজুরী পাচ্ছেন না। সংসার চলবে কি করে সেই চিন্তা তাঁদের চোখেমুখে। স্থানীয় বিড়ি মার্চেন্টরা জানাচ্ছেন, বিড়ি হচ্ছে কাঁচা ব্যবসা, বাড়িতে দুদিনের বেশি রাখা যায়না। বিড়ি বিক্রি করতে আসছেন না। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

Read More

১২টি দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে রিভিউ বৈঠকে নবান্ন।

১২টি দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে রিভিউ বৈঠকে নবান্ন। কাল বিভিন্ন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, দপ্তরের সচিবদের নিয়ে রিভিউ বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ। স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য দপ্তরের মতো দপ্তর গুলি নিয়ে কাল রিভিউ বৈঠক করতে চলেছেন মুখ্যসচিব। বিপর্যয় মোকাবিলা দপ্তর, বিদ্যুৎ দপ্তর, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর,সেচ, ভূমি ও ভূমি রাজস্ব, কৃষি, স্বাস্থ্য, শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, এবং নগর উন্নয়ন দপ্তর নিয়ে রিভিউ বৈঠক করবেন মুখ্য সচিব। ১২ টি দপ্তরের মাধ্যমে যে প্রকল্পগুলি পরিচালিত হয় সেই কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক ও রিপোর্ট নেবেন মুখ্য সচিব। আলোচনায় উঠতে পারে মুর্শিদাবাদ প্রসঙ্গ।আলোচনা হতে চলেছে জাল ওষুধ নিয়েও। কাল দুপুর দুটো থেকে নবান্নে এই উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর।

Read More

সুপ্রিম কোর্টকে সতর্ক করলেন ধনখড় l এ দেশের রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে না সুপ্রিম কোর্ট l সংবিধান সুপ্রিম কোর্টকে এই ক্ষমতা দেয় নিবৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বক্তৃতা প্রসঙ্গে এমন মন্তব্য করেন জগদীপ ধনখড়

Read More