জলের সংকট
তাপপ্রবাহের মাঝে পানীয় জলের সংকট। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খড়ার পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এক সপ্তাহ ধরে চলছে পানীয় জলের সংকট।দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে বাসিন্দারা।জলের অভাবে বন্ধ প্রাথমিক ও আই সি ডি এস স্কুলে রান্না।এলাকায় জলের সংকট মেটাতে পৌঁছে দেওয়া হচ্ছে জলের গাড়ি।

