মহিষাদলে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা আম্রুত জল প্রকল্পের কাজে বাধা

মহিষাদলে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা আম্রুত জল প্রকল্পের কাজে বাধা ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৩ মার্চ:মহিষাদলের বাড় অমৃতবেড়িয়ায় মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা জলপ্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ১৮দিন ধরে ওই এলাকায় অম্রুত প্রকল্পের কাজ শুরু করতে পারছে না ঠিকাদার সংস্থা। শুক্রবার এই সমস্যা চরমে পৌঁছয়। ঠিকাদার সংস্থার কর্মকর্তারা সাইট থেকে সোজা তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়ের কাছে হাজির হন। সমস্যা মেটানো না হলে ওই এলাকায় রূপনারায়ণ থেকে জল তোলার ইনটেক পয়েন্টের কাজ শুরু করা যাবে না বলে জানিয়ে দেন।ঘটনায় ক্ষুব্ধ পুরসভার চেয়ারম্যান অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়কে ফোন করে বিষয়টি জানান। অতিরিক্ত জেলাশাসকের নির্দেশে বিকেলেই পুরসভার তরফে মহিষাদল থানায় এফআইআর করা হয়।কার্তিক তুঙ্গ নামে স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই এফআইআর করেছে পুরসভা।জানা যাচ্ছে, অভিযুক্ত তৃণমূল কর্মী মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে এনিয়ে তিলকবাবু বলেন, ওয়ার্ক অর্ডারে নন্দকুমারের ইছাপুর কাজ হওয়ার কথা রয়েছে। অথচ ঠিকাদার সংস্থা সেই কাগজ নিয়ে মহিষাদলের বাড় অমৃতবেড়িয়ায় কাজ করতে চলে এসেছে। এটা ভাঙন অধ্যুষিত এলাকা। আমি স্থানীয় বিধায়ক। আমার সঙ্গে আলোচনা না করেই কাজ শুরু করা হচ্ছিল। তমলুক শহরে প্রতিটি কোণে আম্রুত প্রকল্পের পানীয় জল সরবরাহ করা হবে এজন্য ১০৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শিলান্যাস করেন। প্রথমে ঠিক ছিল, নন্দকুমারের ইছাপুরে রূপনারায়ণ নদ থেকে জল তোলা হবে। যদিও পরে মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়ার কাছে জল তোলার পরিকল্পনা হয়। এজন্য আন্তঃদেশীয় জলপথ বিভাগ এনওসি দিয়েছে। ওই এলাকা থেকে জল তুলে তমলুক শহরের ১৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণচড়ার শঙ্কর আড়ায় ট্রিটমেন্ট প্ল্যান্টে আনা হবে। সেখানে জল পরিশ্রত করার পর পাইপলাইনের মাধ্যমে শহরের নানা প্রান্তে ওভারহেড রিজার্ভারে যাবে।ওয়ার্ক অর্ডার দেওয়ার পরই ঠিকাদার সংস্থা মহিষাদলের বাড় অমৃতবেড়িয়ায় পৌঁছে যায়। কিন্তু অভিযোগ, দু’তিনজন তাঁদের কাজে বাধা ও মারধরের হুমকি দিচ্ছে। শুক্রবার ঝামেলা হতেই মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।তমলুক পুরসভার চেয়ারম্যান বলেন, আগে ইনটেক পয়েন্ট হিসেবে নন্দকুমার ব্লকের ইছাপুরের নাম ছিল। কিন্তু, সেটা বদলে মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া হয়েছে, ইনল্যান্ড ওয়াটারওয়েজ সেইমতো এনওসি দিয়েছে। টেন্ডারে ইছাপুরের নাম ছিল।পুরো ঘটনায় কটাক্ষ বিজেপির,বিজেপির দাবি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার গন্ডগোল চলেছে।যার জন্যে থমকে জল প্রকল্পের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *