বন্যপ্রাণী দেহাংশ পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল জলদাপাড়া বন বিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ফালাকাটা এলাকা থেকে ৪৭০ গ্রাম প্যাংগোলিনের আঁশসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম বিনোদ রায় ও পূর্ণ। দুজনই জলপাইগুড়ি জেলার বাসিন্দা। জলদাপাড়া ডিএফও পরবীন কাসওয়ান জানান, “আমাদের দলের দ্রুত পদক্ষেপ ও সমন্বিত প্রচেষ্টার ফলেই এই অভিযান সফল হয়েছে। বন্যপ্রাণ অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।” বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চক্রে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হবে।
বন্যপ্রাণী দেহাংশ পাচারের বিরুদ্ধে সাফল্য বন বিভাগ

