এতদিন খোঁজ নেননি! দুয়ারে বিজেপি প্রার্থী দেখে মহিলাদের বিক্ষোভবঙ্গে বিধানসভা নির্বাচন। ভোট ময়দানে জনতার মন জয় করতে কত রঙ্গই দেখাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বরা। অভিযোগ সারা বছর পাত্তা পাওয়া যায় না নির্বাচিত প্রতিনিধিদের। ভোট এলেই হাতজোড়ো করে দুয়ারে হাজির! সাধারণ মানুষও অল্পে ছাড়বার পাত্র নয়। একদিনের জন্য প্রার্থীকে পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মহিলারা। নির্বাচনী আবহে এমনই চিত্র ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভা কেন্দ্রে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট। গতবারে ঘাটাল বিধানসভা থেকেই বিজেপির টিকিটেই জয়ী হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি ঘাটাল বিধানসভার বিধায়ক। ২৬ এর নির্বাচনে পুনরায় ঘাটাল বিধানসভা থেকেই বিজেপির টিকিট পান শীতল কপাট। ঘাটাল বিধানসভার মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামে ভোট প্রচারে জান বিজেপি প্রার্থী শীতল কপাট। সেখানে গিয়ে গ্রামের মহিলাদের মুখ থেকে শুনতে হল একাধিক অভিযোগ। মহিলাদের দাবি, ৫ বছর আগে ভোট হয়েছে। তখন একবার বিধায়ককে দেখা গেছে। তারপর একবারও খোঁজ নিয়ে যায়নি। বেঁচে আছি কিনা কেউ দেখতে আসেনি। পাশাপাশি বিক্ষুব্ধ মহিলাদের আরো অভিযোগ, তোমাকে জিতাবো তোমাকে ভোট দেবো। কিন্তু ভোট নিচ্ছ, তারপর আর আসছি না। আমাদের তো খারাপ লাগছে। ঝড় বৃষ্টি হলো আমাদের খোঁজ কেউ নিলো না। প্রচারে বেরিয়ে গ্রামে প্রবেশ করে বিজেপি প্রার্থীকে এভাবেই শুনতে হলো একাধিক অভিযোগ।

