স্বনির্ভর গোষ্ঠীতে দুর্নীতি? কেচারকুড় পঞ্চায়েতে মহিলাদের বিক্ষোভ

স্বনির্ভর গোষ্ঠীতে দুর্নীতি? কেচারকুড় পঞ্চায়েতে মহিলাদের বিক্ষোভ, ঘেরাও অঞ্চল অফিসস্বনির্ভর গোষ্ঠী পরিচালনায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার কেচারকুড় গ্রাম পঞ্চায়েত এলাকা। বৃহস্পতিবার এই দুর্নীতির প্রতিবাদে পঞ্চায়েতের অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।বিক্ষোভকারীদের অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠী পরিচালনার দায়িত্বে থাকা ‘সারদা গোষ্ঠী’র নেতৃত্ব সরকারি নিয়ম লঙ্ঘন করেছেন। নিয়ম অনুযায়ী ঋণের ওপর ৫০ পয়সা হারে সুদ নেওয়ার কথা থাকলেও, তাঁদের কাছ থেকে ১ টাকা হারে সুদ আদায় করা হয়েছে। এখানেই শেষ নয়, সরকারের দেওয়া ১৫ হাজার টাকার অনুদান পাইয়ে দেওয়ার নামে গোষ্ঠীপিছু ৭০০ থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত অবৈধভাবে কাটমানি নেওয়া হয়েছে বলেও অভিযোগ।এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ মহিলারা অঞ্চল অফিসে ঢুকে নথিপত্র দেখার দাবিতে সংশ্লিষ্ট আধিকারিকদের ঘেরাও করেন। পুলিশ দ্রুত এসে পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যেই মহিলারা বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন। তদন্তের পরই মূল সত্য সামনে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *