যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তের সাংবাদিক বৈঠক ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৭ মার্চ:আজ যাদবপুরে উপাচার্য ভাস্কর গুপ্তের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক হল।পুলিশ আউটপোষ্ট বসানো প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই তিনি জানালেন, আমাদের কাছে প্রস্তাব এসেছে ফাঁড়ি ও ব্যারাক তৈরি করার জন্য। আমরা কর্ম সমিতির বৈঠকে এ বিষয়টি উত্থাপন করব। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তবে আমাদের কাছে এত জমি নেই। প্রসঙ্গত তিনি জানালেন, ২০০০ স্কয়ার ফিট জায়গা চাওয়া হয়েছে পুলিশ ব্যারাক তৈরি করার জন্য এবং আরও ২০০০ স্কয়ার ফিট চাওয়া হয়েছে পুলিশ ফাঁড়ি তৈরি করার জন্য।কর্মসমিতির বৈঠক ডাকা প্রসঙ্গে জানালেন,অস্থায়ী উপাচার্য পদে থেকে সরকারি অনুমতির প্রয়োজন রয়েছে, কর্মসভাতে বৈঠক ডাকার বিষয়ে। গত কয়েকদিনে সামগ্রিক যা পরিস্থিতি ঘটেছে তা নিয়ে কর্ম সমিতিতে আলোচনা হোক। আমরা সরকারের কাছে কর্মসংস্থুতির বৈঠক নিয়ে আবেদন করব।ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, আমরা ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে। সরকারকেও বিষয়টি আমরা বারংবার জানিয়েছি। আমরা মনে করি সম্পূর্ণরূপে যে ছাত্র ভোট হওয়া উচিত। ছাত্র সংসদ নির্বাচনই একমাত্র সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আমরা মনে করি।আজ সকাল ১০:৫০ নাগাদ বিশ্ববিদ্যালয়ে ঢোকেন অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত।আজ সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের আধিকারিক যেমন রেজিস্টার সহ উপাচার্য এদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য ভাস্কর গুপ্ত এবং তারপর গত কয়েকদিনে যে পরীক্ষাগুলি বিশ্ববিদ্যালয় নেওয়া হয়নি সেই পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়ে পরীক্ষা কমিটির সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তের সাংবাদিক বৈঠক

