প্রতিবেশী এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত এক নাবালিকার দুটি চোখ

প্রতিবেশী এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত এক নাবালিকার দুটি চোখ ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৬ এপ্রিল:রানাঘাট থানার নপাড়া গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গা গ্রামের প্রতিবেশী পরিবারের সঙ্গে দীর্ঘদিনের অশান্তি। সেই অশান্তির জেরেই মঙ্গলবার রাত আনুমানিক ৮:৩০ মিনিট নাগাদ এলাকায় যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে হামলা চালায় প্রতিবেশী শুভঙ্কর মন্ডল নামে এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অন্যান্য প্রতিবেশীরা। এরপর ওই নাবালিকাকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। এই ঘটনার পর রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত ওই নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত এক জনকে গ্রেপ্তার করতে পেরেছে রানাঘাট থানার পুলিশ। বর্তমানে এখনো অধরা মূল অভিযুক্ত শুভঙ্কর মন্ডল। মূল অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Read More

হ্যামিল্টনগঞ্জে আলমারির দরজা ভেঙে দুঃসাহসিক চুরি

হ্যামিল্টনগঞ্জে আলমারির দরজা ভেঙে দুঃসাহসিক চুরি ওয়েব ডেস্ক উত্তরের কলম,১৬ এপ্রিল:আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ নেতাজিপল্লী এলাকায় ঘরে ঘুমিয়ে পরিবারের সদস্যরা, আর সেই ঘরেই থাকা আলমারির দরজা ভেঙে সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট দিলো চোর।চুরির পর ঘরে রাখা পুজোর প্রসাদও সাবার করে চোর। এরূপ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে এলাকার বাসিন্দা ব্রিজ কিশোর শাহের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে ব্রিজ কিশোর শাহ বলেন, “সোনার কানের দুল, নগদ ৩৫ হাজার টাকা ও মোবাইল চুরি করে চম্পট দেয় চোর।পাশাপাশি, সেই ঘরে বসেই সেখানে রাখা প্রসাদও সাবার করে তারা। তবে আমার মেয়ে অজানা একজনকে রাতে ঘরে দেখতে পেয়ে চিৎকার করেছিল সে সময় আমরা ঘুম থেকে উঠে তাকে ধরার আগেই সে পালিয়ে যায়”।

Read More

ভাইয়ের হাতে খুন মানসিক ভারসাম্যহীন দাদা

ভাইয়ের হাতে খুন মানসিক ভারসাম্যহীন দাদা ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৬ এপ্রিল:নাকাশিপাড়ার ধাপারিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন দাদাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে।মৃতের নাম আমিরুল শেখ (৩০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মানসিক ভারসাম্যহীন যুবক কোনো কাজ করত না সেই কারণে ভাইয়ের সঙ্গে অশান্তি হতো। আজ একটি চেয়ার ভেঙে ফেলে সে। তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়।সেই সময় ছোট ভাই ফড়িং শেখ তাকে হাঁসুয়া দিয়ে কোপ মারে। আর তাতেই গুরুতর জখম হয় আমিরুল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় তার। যদিও খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন মৃতের মা। তার দাবি, ধাক্কাধাক্কির সময়ে গরু বাঁধার বাঁশের গোঁজের উপর পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। যদিও এই গল্প মানতে রাজি নন নাকাশিপাড়া থানার পুলিশ। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

Read More

আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে

আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৬ এপ্রিল:পশ্চিমবঙ্গ দিবস উৎযাপনকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।মালদার মানিকচকের রাজ্য সড়কের দুই প্রান্তে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস ও মালদহ জেলা যুব তৃণমূলের অনুষ্ঠান ঘিরে বিভ্রান্তিতে মানিকচকের তৃণমূল কর্মীরা। আর এই কর্মসূচির আয়োজন করাই জেলা যুব তৃণমূল সভাপতিকে পাগল বলে কটাক্ষ দলীয় বিধায়িকার।দলীয় নির্দেশ মত সমস্ত ব্লকে আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস।ব্যাতিক্রম নেই মানিকচকেও,তবে চিত্রটা একটু আলাদা।মঙ্গলবার মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও তার ঠিক উল্টো দিকে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মালদহ জেলা যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস।প্রথম অনুষ্ঠানে উপস্থিত মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, ব্লক তৃণমূল সভাপতি ডাঃ মাহফুজুর রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। অনুষ্ঠানের সভায় বক্তব্য দিতে গিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন।অন্যদিকে,দ্বিতীয় অনুষ্ঠানটিতে উপস্থিত জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।এখানেও এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কচিকাঁচাদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।আর এই দুই অনুষ্ঠানকে ঘিরেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।একই ব্লকে একই সময় রাস্তার এপার ওপারে অনুষ্ঠান ঘিরে বিভ্রান্তিতে পড়েছেন মানিকচকের তৃণমূল কর্মীরা। এবিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন,রাজ্য নেতৃত্বের নির্দেশে মানিকচকে একটি অনুষ্ঠান হচ্ছে।আর কে কোথায় কী করছে তা আমার জানা নেই বা জেলা নেতৃত্বও জানে না।উনি জেলা যুব তৃণমূল সভাপতি জেলায় কর্মসূচি না করে এখানে কেনো করছেন।উনি একজন পাগল।খায় না মাথায় দেয় কেউ জানে না।চোটে লাল তিনি। অন্যদিকে মালদহ জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল বলেন,যুব কর্মীদের সুবিধার্থে রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে মানিকচকে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছি।বিধায়ক বৈজষ্ঠ ও শ্রদ্ধেয় ব্যক্তি উনাকে শ্রদ্ধা করি। আমার সম্বন্ধে কি বলেছে তা আমার জানা নেই। তিনি আমার নেত্রী। আমাদের মধ্যে কোন অন্তর্দ্বন্দ্ব নেই।

Read More

ফের লেপার্ডের আক্রমণে আহত এক মহিলা চা শ্রমিক

ফের লেপার্ডের আক্রমণে আহত এক মহিলা চা শ্রমিক ওয়েব ডেস্ক উত্তরের কলম,১৬এপ্রিল:আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজাভাত চা বাগানে ফের লেপার্ডের আক্রমনে আহত হল এক মহিলা চা শ্রমিক।এদিন সকালে বাগানে নয় নম্বর সেকশনে করছিল সকিলা আনসারি। ওই সময় আচমকা এক লেপার্ড তার উপর ঝাপিয়ে পড়ে। লেপার্ডের সাথে সাকিলা কিছুক্ষণ ধস্তাধস্তি চলে। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা চলে আসলে লেপার্ড পালিয়ে যায় এলাকা থেকে। এই ঘটনায় মহিলা চা শ্রমিক সকিলা আনসারী আহত হয় তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছে বর্তমানে হাসপাতাল তার চিকিৎসা চলছে।

Read More

বাসে এক নাবালিকাকে শ্লীলতাহানি.

বাসে এক নাবালিকাকে শ্লীলতাহানি. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৬ এপ্রিল:বাঁকুড়ার রাইপুর ট্রাফিক মোড় এলাকায় নাবালিকা এক ছাত্রীকে চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করল স্থানীয় বাসিন্দা ও বাসের সহযাত্রীরা।খবর পেয়ে রাইপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই বাঁকুড়া থেকে টাটা গামী একটি যাত্রীবাহী বাসে চড়ে রাইপুরে টিউশানি যাচ্ছিল ক্লাস এইটের এক ছাত্রী। বাসের সহযাত্রী এক যুবক চলন্ত বাসের মধ্যেই নানা অছিলায় ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাসটি রাইপুর ট্রাফিক মোড়ে আসতেই ওই নিগৃহিতা ছাত্রী কাঁদতে কাঁদতে বাস থেকে নামলে স্থানীয়রা কান্নার কারন জানতে চায়। এই সময় ছাত্রী চলন্ত বাসে ওই যুবকের কুকীর্তির কথা জানালে উত্তেজিত স্থানীয় বাসিন্দা ও বাসের সহযাত্রীরা অভিযুক্ত যুবককে বাস থেকে নামিয়ে চড় থাপ্পড় মারতে শুরু করে। অভিযুক্তকে জুতো পেটাও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাইপুর থানার পুলিশ। অভিযুক্তকে প্রাথমিকভাবে আটক করা হয়। অভিযুক্তর নাম পরিচয় এখনও জানা যায়নি তবে জানার চেষ্টা চলছে।

Read More

নতুন বছরের শুরুতেই জমজমাট হয়ে উঠলো হোসেন দিঘির বৈশাখী মেলা

নতুন বছরের শুরুতেই জমজমাট হয়ে উঠলো হোসেন দিঘির বৈশাখী মেলা ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৬ এপ্রিল:শুভ নববর্ষের প্রথম দিনই চা বাগান ঘেরা কাটা তারের বেড়া “ভারত-বাংলাদেশ” সীমান্তের দাসপাড়া অঞ্চলে বাবুগছ গ্রামে প্রথম দিন থেকেই শুরু হয়ে যায় বৈশাখী মেলা। শতাব্দি প্রাচীনকাল থেকেই রীতি মেনে বসে এই মেলা।প্রায় চার একর জমির উপর রয়েছে এই দীঘী। এই দীঘির গভীরতা কতটা আজও স্থানীয়দের রয়েছে অজানা। প্রতিবছরই পয়লা বৈশাখে এই দীঘির পারে জমজমাট হয়ে ওঠে মেলা। দীঘীকে ঘিরে আচার-আচরণ মনের কামনা পূরণ করতে বিভিন্ন জায়গার দূরদূরান্ত থেকে বহু পুণ্যার্থী আসে এই মেলাতে। আজ সারাদিনব্যাপী মানুষের ভিড় আনাগোনা চলবে এই হোসেন দিঘির পারে। প্রাচীন রীতি মেনে আজও চলে এই মেলা।দূর-দূরান্ত থেকে আসেন অনেক ভক্ত।তারা এখানে এসে দীঘিতে স্নান করেন। এভাবেই দীর্ঘদিন ধরে চলে আসছে এই হোসেন দীঘীর মেলা। এই হোসেনদিঘি মেলা কে ঘিরে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস এই মেলাকে আরো জাঁকজমক করে তুলেছে।

Read More

পাসপোর্ট জালিয়াতি মামলাযর মূল এজেন্ট অলোক নাথ এখন এডির জালে

পাসপোর্ট জালিয়াতি মামলাযর মূল এজেন্ট অলোক নাথ এখন এডির জালে ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৬ এপ্রিল:নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার গেদে উত্তরপাড়ায় পাসপোর্ট জালিয়াতি মামলার তদন্তে আসে ইডি। দীর্ঘ ১০ ঘন্টা জেরা করার পর অবশেষে তারা অলক নাথ কে আটক করে। তদন্তে জেরার মুখে বার বার তার কথায় অসংগতি লক্ষ্য করায় তাকে আটক করে নিয়ে যায় ইডি আধিকারিকরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সাতসকালেই ইডির আধিকারিকরা গেদে উত্তরপাড়ার বাসিন্দা অলক নাথের বাড়িতে পৌছায়। প্রথমে অলোকনাথের বাড়ি সিআরপিএফ জোয়ানরা ঘিরে ফেলে। এরপর বাড়ির মধ্যে প্রবেশ করে ইডির আধিকারিকরা। শুরু হয় জেরা। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন নথিপত্র। দীর্ঘক্ষণ ধরে লাগাতার চলে ইডির জিজ্ঞাসাবাদ। এই অলক নাথ দীর্ঘদিন ধরেই পাসপোর্ট অফিসের কাজ করতেন। ইডি সূত্রে খবর অলোক নাথ পাসপোর্ট ভিসা তৈরীর চক্রের অন্যতম এজেন্ট।

Read More

হাতে কোদাল নিয়ে অফিসের সামনে রাস্তার কাজ শুরু করলেন বিডিও

হাতে কোদাল নিয়ে অফিসের সামনে রাস্তার কাজ শুরু করলেন বিডিও ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৫ এপ্রিল:বেলডাঙ্গা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী হাতে কুরনি কোদাল নিয়ে সোজা যোগদান করলেন রাস্তা তৈরির কাজে।দেখে হতবাক রাজমিস্ত্রিও।আজ পহেলা বৈশাখের দিনে যখন সবাই নতুন বছরের আনন্দে কাটাচ্ছেন সেই সময় অফিসের রাস্তা তৈরির কাজে হাত লাগলেন স্বয়ং বিডিও। সরকারি কাজ যত দ্রুত সম্ভব সেরে ফেলা উচিত। তাছাড়া কাজের আবার মূল্যায়ন কি? বলেও জানাচ্ছেন বিডিও। মঙ্গলবার বেলডাঙ্গা -১ ব্লক অফিসের সামনে ওই ঘটনা দেখে পথ চলতি মানুষ থমকে দাঁড়ালেন। একজন বিডিও শ্রমিকের কাজ করছেন দেখে হতবাক পথ চলতি মানুষও। জানা গেছে, বিডিও অফিসের সামনে রাস্তার ওপর সিমেন্টের কাজ চলছিল। বুধবার থেকে অফিস খুলবে। তার আগেই কাজ শেষ করতে হবে। রাজমিস্ত্রি এলেও তার সঙ্গে লেবার আসেনি বলে কাজ বন্ধ হয়ে যাচ্ছিল। খবর পেয়ে বেল ডাঙা ব্লকের বিডিও অফিসে চলে আসেন। নিজেই হাতে কুরনি -কোদাল নিয়ে কাজে লেগে পড়েন। এলাকার লোক জানাচ্ছেন যে, ওই বিডিও অফিসে দীর্ঘ সময় ধরে কাজ করেন, অফিসের সামনের বাগান তিনি নিজে হাতেই ঝার দেন। তাঁর কাজকর্ম দেখে অফিসের অন্যান্য স্টাফরাও কাজের গতি বাড়িয়েছেন।

Read More

ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বার পুজো করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই

ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বার পুজো করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৫ এপ্রিল:২০২২ সালের ১৫ ই এপ্রিল ডায়মন্ড হারবারারে মহেশতলার বাটা নিউল্যান্ড মাঠে ফুটবল ক্লাবের উদ্বোধন করেছিলেন মহেশতলার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রত্যেক বছরের ন্যায় এই বছরো বাটার নিউল্যান্ডে করা হয় বার পুজো। পুজোয় উপস্থিত ছিলেন আকাশ বন্দ্যোপাধ্যায়।তিন বছর সম্পূর্ণ হল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। এছাড়াও উপস্থিত ছিলেন মহেশতলার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা সহ আর অন্যান্যরা।

Read More