বজবজে প্রণয় ঘটিত সম্পর্কের জেরে আলাদা আলাদা বাড়িতে আত্মঘাতী মামী ও ভাগ্না.

বজবজে প্রণয় ঘটিত সম্পর্কের জেরে আলাদা আলাদা বাড়িতে আত্মঘাতী মামী ও ভাগ্না. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৫ এপ্রিল:দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতে প্রণয় ঘটিত সম্পর্কের জেরেই আলাদা আলাদা বাড়িতে আত্মঘাতী হয়েছে মামী ও ভাগ্না। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর দশেক আগে বজবজ থানার অন্তর্গত নন্দন পুরের বাসিন্দা ১৯ বছরের অনন্যার সঙ্গে পাইকপাড়া আশা গাজি তলার বাসিন্দা, রনজিত সরদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তী সময়ে তাদের বিবাহ হয় দুই পরিবারের সম্মতিতে। বর্তমানে তাদের একটি আড়াই বছরের সন্তানও রয়েছে। রনজিতের একটি বাইক সরাবার গ্যারেজ রয়েছে।তার এবং রনজিতের মা, ও দীপ্তি সরদারের লোকের বাড়ির কাজের পয়সাতেই কোনো ভাবে তাদের দিন গুজরান হতো। সবই ঠিকঠাক চলছিল। সদা হাসমুখ মিশুকে অনন্যা কোনভাবে সম্পর্কে জড়ায় রনজিতের পিসতুতো দিদির ছেলে রাকেশ রকি বাগের সঙ্গে। রকি একটি প্রাইভেট সংস্থায় কাজ করতো পাশাপাশি নিয়মিত শারীরিক চর্চাও করত। তুলনায় স্বামী রনজিত সরদারের চেয়ে রকি একটু বেশিই স্মার্ট ছিল। প্রায়সই রকির মামার বাড়িতে আগমন, তাকে মামীর খাইয়ে দেওয়া, আদর করা বা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলাটা সবটাই পরিবারের লোকেরা এড়িয়ে গিয়েছিল। কারণ সম্পর্কে তারা মামী এবং ভাগ্না। প্রতিবেশীরা ছাড়াও রকির পরিবার অভিযোগও করত রকির, আয়ের বেশিরভাগ অংশই মামীর পেছনে খরচা করতো। সম্প্রতি মাস দুইয়েক রকি আর কাজে যাচ্ছিল না। বেশিরভাগ সময় কাটাচ্ছিল মামীর সঙ্গে। তবে গতকাল রাতে ঠিক কি ঘটেছিল তা কারোরই জানা নেই। বেশ কিছুক্ষণ দুজনেই দুজনের বাড়িতে আলাদা আলাদা ভাবে মোবাইলে কথা বলতে বলতেই এই সিদ্ধান্ত। ঘটনার ঠিক পর মুহূর্তে অনন্যা বেঁচে থাকায় পুলিশ দেহটি উদ্ধার করে বজবজ পৌর হাসপাতালে তড়িঘড়ি নিয়ে আসলেও কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের দাবি, দুটো মোবাইল আপাতত বজবজ থানার পুলিশ তাদের হেফাজতে রাখার পাশাপাশি দেহ দুটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। দুই পরিবারের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read More

রানাঘাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

রানাঘাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৫ এপ্রিল:রানাঘাট থানার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের কলাবাগান এলাকায় গতকাল গভীর রাতে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে এক প্রতিবন্ধী তৃণমূল কর্মী মানিক ঘোষের চায়ের দোকানে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলেরই এক অংশের বিরুদ্ধে।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনা নিয়ে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযুক্তদের বিরুদ্ধে। আগুন লাগার খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে এসেছিল রানাঘাট থানার পুলিশ।এই। আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতিবন্ধী মানিক ঘোষ। মানিক ঘোষের অভিযোগ এর আগেও তার দোকানে একাধিকবার ভাঙচুর চালানো হয়েছিল। তখন তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও সেই সময় পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলেই অভিযোগ মানিক ঘোষের। এবারও তিনি রানাঘাট থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।বর্তমানে দোকান পুড়ে যাওয়ার ঘটনার পরই আগামী দিন কিভাবে তার চলবে সেই চিন্তায় দিন কাটছে প্রতিবন্ধী মানিক ঘোষের। শুধুমাত্র রাজনৈতিক হিংসার কারণেই তিনি আজ সর্বস্ব হারিয়েছেন।

Read More

বচসার জেরে এক গৃহবধুর ঘরে ঢুকে গৃহবধুর পেটে লাথি মারলো স্থানীয় এক তৃণমূল কর্মী

বচসার জেরে এক গৃহবধুর ঘরে ঢুকে গৃহবধুর পেটে লাথি মারলো স্থানীয় এক তৃণমূল কর্মী ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৫ এপ্রিল:আবারো নারী নিরাপত্তা বা নারী সুরক্ষা প্রশ্নচিহ্নের মুখে? প্রকাশ্যে মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মীর লাথির আঘাতে গুরুতর অসুস্থ হয়ে পরলো এক গৃহবধূ।ঘটনার সূত্রপাত রাস্তার ধারে দাঁড়িয়ে ব্রাশ করছিলেন কণিকা ঘোষ।সেই সময় মদ্যপ অবস্থায় দীপ্ত ঘোষ নামে ওই তৃণমূল কর্মী কণিকা ঘোষকে ধাক্কা মারে। এরপর শুরু হয় বচসা। কিছুক্ষণের মধ্যে সেই বচসা মিটে গেলেও, পরবর্তী কিছুক্ষনের মধ্যেই লাঠি হাতে এসে কণিকা ঘোষের বাড়িতে চড়াও হয় দীপ্ত ঘোষ নামে ওই ব্যক্তি,এমনই অভিযোগ করেন কণিকা ঘোষে।এরপর দীপ্ত ঘোষ লাঠি নিয়ে প্রথমে কণিকা ঘোষকে মারধর করে এরপর ঘরের মধ্যে জোরপূর্বক প্রবেশ করে এবং ঘরের মধ্যে ছিল কণিকা ঘোষের বৌমা। এরপর কনিকা ঘোষের বৌমার উপর লাঠি নিয়ে চড়াও হয় মারধর করে এবং পেটে লাথি মারে। চিৎকার চেঁচামেচি হতেই প্রতিবেশীরা ছুটে আসতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত দীপ্ত ঘোষ। এই দীপ্ত ঘোষ এলাকায় তৃণমূল কর্মী নামেই পরিচিত।এরপর ওই গৃহবধূর পেটে যন্ত্রণা শুরু হয় এবং অসুস্থ হয়ে পড়ে। এরপর ঘটনার স্থল থেকে একটি টোটো করে তাদেরকে চিকিৎসার জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই গৃহবধূ রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই গৃহবধূর শাশুড়ি কণিকা ঘোষ একটু সুস্থ বোধ করতেই তিনি রানাঘাট থানার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। প্রকাশ্যে তৃণমূল কর্মীর মদ্যপ অবস্থায় দাদাগিরি ও মারধরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও এই বিষয় নিয়ে অভিযুক্তর বাড়ি গেলে অভিযুক্তকে বাড়িতে পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত দীপ্ত ঘোষ এলাকা ছেড়ে পলাতক। এই ঘটনা সবার মনে একটাই প্রশ্ন তুলছে নারীদের সুরক্ষা তাহলে কোথায়?

Read More

পানীয় জলের অপচয় হচ্ছে এমনই অভিযোগ জমা পড়ল জেলাশাসকের কাছে

পানীয় জলের অপচয় হচ্ছে এমনই অভিযোগ জমা পড়ল জেলাশাসকের কাছে ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৫ এপ্রিল:পানীয় জল নিয়ে সবজি চাষ করা হচ্ছে। নলের মুখে মোটর লাগিয়ে জল তোলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল গ্রামবাসীদের পক্ষ থেকে।নলের মুখে মোটর লাগানোর জন্য কয়েকটি গ্রামে পৌঁছাচ্ছে না পানীয় জল।নলের মুখে মোটর লাগানোর জন্য কয়েকটি গ্রামে পৌঁছাচ্ছে না পানীয় জল এই সমস্যা নিয়ে গ্রামবাসীরা লিখিত অভিযোগ জানান প্রশাসনিক স্তরে অভিযোগ পেয়ে অভিযানে নামে স্থানীয় প্রশাসন বাড়ি বাড়ি ঘুরে সচেতন করা হয়। সাথে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র বলেন, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কড়া ভাবে ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ পরবর্তীকালে এই ধরনের পানীয় জল অপচয় করে।

Read More

শান্তিনিকেতনে অনুষ্ঠিত হল বর্ষবরণ উৎসব

শান্তিনিকেতনে অনুষ্ঠিত হল বর্ষবরণ উৎসব ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৫ এপ্রিল: শান্তিনিকেতনে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হল ভোরে বৈতালিক, সকাল সাতটায় মন্দিরে বৈদিক মন্ত্র পাঠ ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে বিশেষ উপাসনার মধ্য দিয়ে।শান্তিনিকেতনের মন্দিরে বিশেষ উপাসনায় বিশ্বভারতীর পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনী, আশ্রমিক, অধ্যাপক, কর্মীরা উপস্থিত ছিলেন। ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ।রবীন্দ্র রীতি অনুযায়ী বাংলা নতুন বছর ১৪৩২ সালকে স্বাগত জানালো শান্তিনিকেতন। ভোর বেলায় বিশ্বভারতীর পড়ুয়া,অধ্যাপক,কর্মী, আশ্রমিক রবীন্দ্র সংগীত গাইতে গাইতে শান্তিনিকেতন আশ্রম পরিক্রমা করেন। বৈতালিকের শেষে সকাল সাতটায় শুরু হয় নববর্ষর বিশেষ উপাসনা। শান্তিনিকেতনের মন্দিরে বিশেষ উপাসনায় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি উপস্থিত উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানানো। বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠান সকাল নটায় অনুষ্ঠিত হবে শান্তিনিকেতনের মাধবীবিতানে। পাঠভবন ও শিক্ষাসত্র সহ বিভিন্ন ভবনের ছাত্র-ছাত্রীরা বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিশ্বভারতীর রীতি অনুযায়ী নতুন বছরের কার্ড এবং লাড্ডু বিতরণ পুরনো প্রথা। যা ঐতিহ্যের কথা মাথায় রেখেই পালন করা হবে। সন্ধ্যায় শান্তিনিকেতন গৌড় প্রাঙ্গণের মূল মঞ্চে হবে রবীন্দ্র নৃত্যনাট্য শ্যামা। অংশগ্রহণ করছে বিশ্বভারতের পাঠভবনের কচিকাঁচারা।

Read More

আলিপুরদুয়ারে ছেলের হাতে খুন বাবা

আলিপুরদুয়ারে ছেলের হাতে খুন বাবা ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৫ এপ্রিল:আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে নিউ লাইনে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। মৃত ব্যক্তির নাম অবিনাশ ওরাওঁ। তিনি চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি প্রায়ই মদ্যপান করে বাড়িতে অশান্তি করতেন। গতকাল রাতেও সে বাড়িতে এসে অশান্তি শুরু করে। ঝগড়াঝাঁটি চলাকালীন তাঁর ছেলে জল্পেশ ওরাওঁ বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়।ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ।পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে।বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানান,যে এই ঘটনার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে ঘটনার তদন্ত চলছে।

Read More

দুষ্কৃতীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৭ লক্ষ টাকা

দুষ্কৃতীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৭ লক্ষ টাকা ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৪ এপ্রিল:বসিরহাট ও স্বরূপনগর থানার পুলিশের যৌথ উদ্যোগে বসিরহাট পৌরসভার ১৩ নং ওয়ার্ডে মোহন্ত দাস নামের এক দুষ্কৃতির বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ সূত্রে উদ্ধার করা হয় ১৭ লক্ষ টাকা একটি চারচাকা ও একটি মটরসাইকেল সহ বেশ কিছু সোনার গহনা। সম্প্রতি স্বরূপনগর থানার দত্তপাড়া এলাকায় মার্চ মাসের পাঁচ তারিখে সাত সকালে হাকিমপুরের তারালি বাসিন্দা ইসারুল মন্ডলকে খুন করা হয় তারপর তার গায়ে থাকা একটি জ্যাকেট খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা আর সেই ঘটনায় স্বরূপনগর থানায় অভিযোগ হয়।এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত নেমে বসিরহাট থেকে মোহন্ত দাস নামের এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ এর পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ১৭ লক্ষ টাকা একটি চারচাকা ও একটি দু চাকার গাড়িও বেশ কিছু সোনার গহনা। এই ছিনতাই এর ঘটনায় বেশ কয়েকজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজফতে নিয়েছিল স্বরূপনগর থানার পুলিশ। গতকাল বসিরহাট থানার শাকচূড়া এলাকা থেকে আরো এক অভিযুক্ত গৌতম ঘোষকে গ্রেপ্তার করে দশ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করলো স্বরূপনগর থানার পুলিশ।

Read More

হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ৭ বিঘা জমির ভুট্টা ও ১ বিঘা জমির টমেটো ক্ষেত

হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ৭ বিঘা জমির ভুট্টা ও ১ বিঘা জমির টমেটো ক্ষেত ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৪ এপ্রিল:প্রায় ১০-১৫টি হাতির একটি দল তান্ডব চালিয়ে প্রায় ৭ বিঘা জমির ভুট্টা নষ্ট করে ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শালকুমার গ্রামে। এর পাশাপাশি হাতির দল ১ বিঘা টমেটো খেতও তছনছ করে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই সন্ধ্যা নামতেই হাতির পাল জঙ্গল থেকে লোকালয়ে হানা দিচ্ছে। কখনও কৃষকের চাষের জমি, আবার কখনও ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিয়ে চলে যাচ্ছে। এলাকার কৃষকরা লাগাতার এভাবে হাতির হানায় আতঙ্কিত হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত চাষি মেহেতাব হোসেন জানান, “জঙ্গল থেকে কমপক্ষে ১০-১৫ টির বেশি হাতি পশ্চিম শালকুমার গ্রামে ঢুকে আমার প্রায় ১ বিঘা টমেটো ক্ষেত নষ্ট করে দেয়। হাতির দলটি তান্ডব চালায় প্রায় আড়াই ঘন্টা”। এবিষয়ে বনদপ্তরের মাদারিহাট রেঞ্জার শুভাশিস রায় বলেন,“ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন”।

Read More

গৃহবধূকে ধর্ষণ করল ভাশুর.

গৃহবধূকে ধর্ষণ করল ভাশুর. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৪ এপ্রিল:উত্তর ২৪ পরগনা বসিরহাটের মিনাখাঁ থানা এলাকায় বাড়িতে কেউ না থাকার সুবাদে বৌমাকে ধর্ষণ করেন তারই ভাসুর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১১ তারিখ শুক্রবার সন্ধ্যায় ওই বধূর সম্পর্কে ভাসুর সিরাজুল মন্ডলের বাড়িতে যায়। সেই সময় অভিযুক্তের বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। সোমবার ভোররাতে সিরাজুল মন্ডলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মিনাখাঁ থানার পুলিশ। ধৃতকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। মিনাখাঁ থানার পুলিশ বসিরহাট মহকুমা আদালতের বিচারকের কাছে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে।অপরদিকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই গৃহবধূর মেডিক‍্যাল পরীক্ষার জন্য। গোপন জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বসিরহাট মহকুমা আদালতের ম‍্যাজিস্ট্রেটৈর কাছে।

Read More

ফের ডুয়ার্সে উদ্ধার কিং কোবরা, আতঙ্কিত এলাকাবাসী

ফের ডুয়ার্সে উদ্ধার কিং কোবরা, আতঙ্কিত এলাকাবাসী. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৪ এপ্রিল:গরম পড়তেই ডুয়ার্সের লোকালয় থেকে বিগত কয়েক দিনে বেশ কয়েকটি কিং কোবরা উদ্ধার হয়েছে। এবার আরও একবার ফের বিশালাকার কিং কোবরা উদ্ধার হয়েছে। এবারের কিং কোবরাটি উদ্ধার হয়েছে নাগরাকাটা বস্তি থেকে। কিংকোবরা সাপটির উচ্চতা প্রায় ১৮ ফুট। রবিবার সন্ধ্যায় নাগরাকাটা বস্তির বাসিন্দা জসিন্তা মাঝির সুপারি বাগানে বিশালাকার কিং কোবরাটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। ‌এরপর খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে কিং কোবরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কিংকোবরা সাপটি লম্বায় প্রায় ১৮ ফুট।সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Read More