বিস্ফোরক দিলীপ ঘোষ ,পুলিশ BSF পয়সার জন্য করে সব

বিস্ফোরক দিলীপ ঘোষ ,পুলিশ BSF পয়সার জন্য করে সবপ্রশ্ন-বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারতে ঢুকেছিল । সীমান্তে বিএসএফ এবং রাজ্যের ভেতরে পুলিশ । অনুপ্রবেশকারীদের দেশে ঢোকার দায়ভার কার ?উত্তরে তিনি বলেন-দায়ভার উভয় পক্ষের । পুলিশ বিএসএফ পয়সার জন্য করে সব ।সাধারণ মানুষের কি দায়ভার নেই । তাদের জন্য আমাদের এত সমস্যা ।

Read More

কলা গাছ যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা

কলা গাছ যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা এই কলা গাছটি স্থানীয়ভাবে পরিচিত ‘হাজারি কলা গাছ’ নামে। মূলত ব্যাঙ্গালোরের একটি বিশেষ প্রজাতির কলা এটি। নিরঞ্জনবাবুর কথায়, কলা ফলন শুরু হওয়ার পর থেকে বিগত আট মাস ধরে কাঁদিটি আরও বড় হচ্ছে। প্রায় এক বছর আগে তিনি চারা লাগিয়েছিলেন। এখন সেই গাছই হয়ে উঠেছে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এই কলার বিশেষত্ব এর স্বাদেও। ছোট আকারের এই কলাগুলি ভীষণ মিষ্টি ও খেতে সুস্বাদু। কাঁদির উপরের দিক থেকে কলার পাক ধীরে ধীরে নীচের দিকে ছড়ায় এবং সময়ের সঙ্গে পুরো কাঁদিটি পেকে যায়। পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ কোনও জটিলতা নেই—কেবল গোবর সার দিলেই গাছটি ভালোভাবে বেড়ে ওঠে।

Read More

প্রেমিকার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে প্রেমিককে মারধর যুবকের আত্মহনন

প্রেমিকার বাড়িতে মারধর ও জোর করে মোটা অঙ্কের টাকা আদায়ের মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ।বঙ্কিমনগরের বাসিন্দা বছর ২২-এর যুবক বুদ্ধদেব জানা অপমান ও মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ তাঁর পরিবারের। বুধবার স্থানীয় একটি স্কুলের বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।পরিবারের অভিযোগ, প্রেমিকার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বুদ্ধদেবকে মারধর করা হয় এবং জোরপূর্বক পাঁচ লক্ষ টাকা আদায়ের মুচলেকা লিখিয়ে নেওয়া হয়। অভিযোগ আরও গুরুতর, সেই সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও যুবককে মারধর করা হয়। হেনস্থা করা হয় এবং ভয় দেখানো হয়। এই ঘটনার পর বুদ্ধদেবের পরিবার চারজনের বিরুদ্ধে সাগর থানায় এফআইআর দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে গঙ্গাসাগরের পুরুষোত্তমপুর এলাকা থেকে পুলিশ প্রেমিকার বাবা মোহনলাল গুচ্ছাইত, মা অনিমা গুচ্ছাইত ও জেঠা বাবুলাল গুচ্ছাইত—এই তিনজনকে গ্রেপ্তার করেছে।

Read More

কুনো জাতীয় উদ্যানে ভারতীয় বংশোদ্ভূত চিতা পাঁচটি শাবকের জন্ম দিয়েছে। ঐতিহাসিক বলে আখ্যা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

কুনো জাতীয় উদ্যানে ভারতীয় বংশোদ্ভূত চিতা পাঁচটি শাবকের জন্ম দিয়েছে। ঐতিহাসিক বলে আখ্যা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

Read More

মহিলা বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে সাম্মানিক ডিলিট দিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

মহিলা বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে সাম্মানিক ডিলিট দিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

Read More

স্টাফ রুমের মধ্যে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের প্রাণনাশের হুমকি

স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দিলেন এক মদ্যপ যুবক। ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার অন্তর্গত মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠে। স্কুলের শিক্ষকরা জানান বুধবার দুপুর তিনটে নাগাদ হঠাৎ করে স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে পড়ে এক মদ্যপ যুবক এবং শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দিতে থাকে। শিক্ষক শিক্ষিকাদের‌ প্রশ্ন স্কুলের মধ্যে প্রধান শিক্ষক থাকলেও সেই মুহূর্তে কোনো পদক্ষেপ নেননি কেন?

Read More

ভেজাল গুড়ের দাপটে স্বাদ হারাচ্ছে নলেন গুড়শীত পড়তেই চাহিদা বারে খেজুরের নলেন গুড়ের ।

ভেজাল গুড়ের দাপটে স্বাদ হারাচ্ছে নলেন গুড়শীত পড়তেই চাহিদা বারে খেজুরের নলেন গুড়ের । গ্রামে গঞ্জে এখনো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে খেজুর রসের নলেন গুড় । যদিও আগে যেভাবে নোলেন গুড়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছিল। সেখানে এখন অনেকটাই ধাক্কা খাচ্ছে এই নলেন গুড় । বর্ষা বিদায় নেবার পর থেকেই শুরু হয়ে যায় শিউলিদের খেজুর গাছ ঝোড়ার কাজ । তারপর একটি গাছ থেকে সপ্তাহে দুদিন খুব বেশি হলে তিন দিন শিউলিরা গাছ কেটে রস বের করে থাকেন । গাছ ঝোড়া থেকে রস বের করে জ্বালানি দিয়ে যা পরিশ্রম হয় তাতে খুব একটা লাভের মুখ দেখতে পান না শিউলিরা । সেই জন্য নতুন প্রজন্ম আর এই খেজুর গুড়ের কাজে নিজেদেরকে নিয়োজিত করছে না । ভেজাল গুড় । আর এই ভেজাল গুড়ের দাপটে নলেন গুড়ের শিউলিরা লসের মুখে পড়ছেন সর্বত্রই ।

Read More

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষ। ইঞ্জিনিয়ারিংয়ের ৪ পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ কর্তৃপক্ষের। ১৮ নভেম্বর সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

Read More