বিএলও’র শারীরিক অবনতি কল্যাণীতে রেফার বাঁশবেড়িয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ১৪৮ নম্বর বুথের বিএলও আবু তোহরাব বিন আমান হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার সন্ধ্যায় বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা সোমবার তাঁকে কল্যাণী গান্ধী হাসপাতালে রেফার করেন।আবু তোহরাব আই.এম. হাই মাদ্রাসা প্রাইমারি সেকশনের শিক্ষক। তিনি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নির্বাচন সংক্রান্ত (SIR) দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছিলেন। পরিবারের দাবি, নির্বাচন কাজের প্রচণ্ড চাপের কারণে তিনি গত কয়েকদিন ধরেই মানসিক চাপে ছিলেন।
বিএলও’র শারীরিক অবনতি কল্যাণীতে রেফার

