মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করলো প্রতিবেশী যুবক

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করলো প্রতিবেশী যুবক ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৭ মার্চ:মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। যুবককে গ্রেপ্তার করল পোলেরহাট থানার পুলিশ। ধৃত যুবকের নাম মনিরুল মোল্লা।বাড়ি পোলেরহাট থানা এলাকার কুলবেড়িয়া এলাকায়। পোলের হাট থানায় অভিযোগ দায়ের করা হয়। আর নিউ টাউন থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে।রবিবার কেনাকাটার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন মা বাড়িতে কেউ না থাকার সুযোগে নিয়ে একা পেয়ে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে মহিলার মা কেনাকাটার জন্য বাইরে গেলে সেই সুযোগে প্রতিবেশী এই যুবক এসে ধর্ষণ করে।মা বাড়িতে ফিরতেই কান্নাকাটি করে ধর্ষিতা। তারপরেই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ করে মা। অভিযোগের ভিত্তিতে এক ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে পোলেরহাট থানার পুলিশ।কি কারণে এই ঘটনা তার কারণ জিজ্ঞাসাবাদ শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *