গুলি চালানোর ঘটনায় জগদ্দল থানায় অর্জুন সিং

২৬শে মার্চ জগদ্দল এর মেঘনা জুটমিলের সামনে গুলি চালানো ঘটনা ঘটেছিল। গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয় সেখান থেকে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল তৃণমূলের কাউন্সিলর পুত্র নমিত সিং ও তার দলবলে সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং। প্রাক্তন সাংসদের তারা খেয়ে রীতিমতো পালাতে দেখা গিয়েছিল তৃণমূলের নেতা কর্মীদের। যদিও তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছিল অর্জুন সিং নিজের রিবালবার থেকে গুলি চালিয়েছে। সেই মর্মে প্রাক্তন সংসদের নামে এফআইআর করা হয়। এমনকি এফআইআর কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সাংসদ।আজ হাইকোর্টের নির্দেশ মতোই ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং সশরীরে ঘটনার দিনের এফ আই আর দাখিল করতে আসেন জগদ্দল থানায়। যদিও তিনি বলেন, আমাকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। এই সরকারের পুলিশের উপর আমার কোন আস্থা নেই। আমি ভয় পাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *