ভোটের মুখে উত্তপ্ত ভাঙড়! বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নির্বাচন যত এগিয়ে আসছে ভাঙড়ের রাজনীতির ঝাঁজ ততোই বাড়ছে। ভাঙড়ের রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত ভোট হবে সন্ত্রাস হবে না রাজনৈতিক ইতিহাসে কার্যত বেমানান। ভাঙড়ের হাতিশালা দক্ষিণপাড়া এলাকার একটি বাঁশবাগানে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পোলেরহাট থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। তড়িঘড়ি এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আইএসএফের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে এই বোমা মজুদ করে রেখেছিল। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, আইএসএফ কর্মীরাই বোমাগুলি সেখানে লুকিয়ে রেখেছিল এবং এখন দোষ চাপানোর চেষ্টা করছে। কে বা কারা এই বোমাগুলি রেখেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আসন্ন নির্বাচনের আগে এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এই বোমাগুলি মজুদ করা হয়ে থাকতে পারে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *