SIR হয়রানি! প্রতিবাদে তৃণমূলে যোগ বিজেপি পঞ্চায়েত সদস্য

নির্বাচন যত এগিয়ে আসছে রাজনীতির ময়দান ততই পরিবর্তন হচ্ছে। শাসক থেকে বিরোধী দলবদল ইস্যু নির্ধারিত সমীকরণ বদলে দিতে পারে। শিবির বদল ঘিরে অস্বস্তিতে পড়ছে রাজনৈতিক দলগুলি। এবার বিজেপি দল ছাড়লেন পঞ্চায়েত সদস্য সহ শতাধিক বিজেপি কর্মী। বর্তমানে এস আই আর হয়রানি একই সঙ্গে নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ ইস্যু কে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সূর চড়িয়ে দল ছাড়লেন শতাধিক বিজেপি সদস্য। তাদের অভিযোগ এস আই আর নোট বন্দির নামে সাধারণ মানুষকে হয়রানি করছে বিজেপি সরকার। প্রতিবাদে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন চাপড়া ২ পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য সহ শতাধিক বিজেপি কর্মী। যার ফলে বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক অস্বস্তিতে গেরুয়া শিবির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় চাপড়া ২ পঞ্চায়েতের অন্তর্গত বালিডাঙায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী পথসভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকদেব ব্রহ্ম ও চাপড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জেবের সেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেই পথসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন চাপড়া ২ পঞ্চায়েতের ২০৫ নম্বর বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য শ্যামল ঘোষ সহ শতাধিক বিজেপি কর্মী। শুকদেব ব্রহ্ম ও জেবের সেখ তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী পঞ্চায়েত সদস্যের দাবি, এস আই আর, নোট বন্দীর নামে হয়রানি করছে বিজেপি সরকার। সেই কারণেই তৃণমূলের উন্নয়নে সামিল হতেই দলত্যাগ করেছেন তিনি।’ বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে চাপড়ায় আরও শক্তিবৃদ্ধি ঘটলো তৃণমূলে। এই যোগদান আগামী নির্বাচনে কোন ভূমিকা রাখতে পারে কিনা বা শাসক ঘরে ফসল তুলতে পারে কিনা সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *