জলপাইগুড়ি জেলার গয়েরকাটা এলাকায় মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে শাসক জিতলেই এলাকায় করা হবে থানা, হাসপাতাল, দমকল কেন্দ্র! উপনির্বাচন বাড়ি বাড়ি গিয়ে দেওয়া শাসক দলের এই তিনটে প্রতিশ্রুতির প্রশ্নেই এবারে ঘাসফুলে মোহভঙ্গ! এছাড়াও গয়েরকাটা চা শ্রমিকদের জমির পাট্টা এবং বাগানে সরকারি ভাবে ক্রেশ হাউস নির্মাণ করার কথা প্রতিশ্রুতি দিল সেই প্রতিশ্রুতি পালন করেনি শাসক দল। তাই তৃণমূল ছেড়ে পদ্ম ঝান্ডা হাতে নিয়ে শাসক দলকে রীতিমত চ্যালেঞ্জ চা শ্রমিক থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের। এদিন বানারহাট ব্লকের গয়েরকাটায় দলবদলের ঘটনা ঘটে। নবাগত চা – শ্রমিকদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেয় বিজেপি সাংসদ মনোজ টিগগা। দল বদল অনুষ্ঠানে ছিলেন বিজেপির মাদারিহাট মণ্ডল ৪ সভাপতি সোনালী মহন্ত সহ অন্যান্য কর্মী সমর্থকরা। পরপর চা বলয়ে শাসক দলে ভাঙন ধরিয়ে এই যোগদান বিজেপির পালে হাওয়া ঘুরছে মত রাজনৈতিক বিশ্লেষকদের। প্রসঙ্গত সদ্য গয়েরকাটা চা বাগনের ৪০০ শ্রমিক পরিবার তৃণমূলের শ্রমিক সংগঠন আই. এন. টি .টি ইউ. সি প্রাক্তন ব্লক সভাপতি রঞ্জিত লাকড়ার সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করে। তার দু-দিন যেতে না যেতেই ফের পঞ্চাশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করেন। বিধানসভা নির্বাচনের মুখে এই দল বদললের ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়েছে শাসক দল।
প্রতিশ্রুতির কাউন্ট ডাউন শেষ! ইস্যু উস্কে পাল্টা প্রচার বিজেপির

