শুভেন্দুর কপালে শনি! দিলীপ প্রচারে অমিত শাহকে দেখে জল্পনা তুঙ্গে

নির্বাচনের প্রাক্কালে গেরুয়া শিবিরে জল্পনা তুঙ্গে। বঙ্গ ভোটের নির্বাচনে ২৯৪ কেন্দ্র হাই ভোল্টেজ। কার দখলে বাংলার মসনদ। নবান্নের চোদ্দ তলায় বর্তমান শাসক নাকি বিরোধীদের মধ্যে কেউ দায়িত্বভার গ্রহণ করবেন। কি চাইছে জনগণ! কাকে আগামী পাঁচ বছরের জন্য নিজেদের দায়িত্বভার সঁপে দেবে বাংলার মানুষ। এই প্রশ্নই এখন রাজনৈতিক অলিন্দে মূল চর্চার বিষয়। এরই মাঝে অমিত শাহের প্রচার ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে বিজেপি শিবিরে। শুক্রবারই রাজ্য বিজেপির তরফে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে কী কী করবে, সেই সমস্ত প্রতিশ্রুতি বিশদে তুলে ধরেছেন। পাশাপাশি রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যত চেষ্টা করুন, এক এক করে অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বার করব। অনুপ্রবেশকারীরা বেকারদের চাকরি খাচ্ছে, রেশন খাচ্ছে। ভোটের পর এক এক করে অনুপ্রবেশকারীকে খুঁজে বার করে বার করে দেওয়া হবে।” অনুপ্রবেশকারী ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন খড়্গপুরের বিজেপির প্রার্থী তথা প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এসআইআরে বাদ পড়া ভোটারদের ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে দিলেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার আগেই হিন্দু-মুসলমান নির্বিশেষে এসআইআরে বাদ পড়া ভোটারদের নিয়ে তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তবে সব জল্পনা সব বিতর্ক মাঝে দিলীপ ঘোষের রোড শোতে অমিত শাহ আশাকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক কারবারিরা। তাদের প্রশ্ন শুভেন্দুতেও হ্যাঁ দিলীপ ঘোষও হ্যাঁ! কি করতে চাইছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! যদিও বিজেপি নেতাদের মতে শুভেন্দু অধিকারীর ভবানীপুরের মনোনয়নে অমিত সাহস ছিলেন। দিলীপ ঘোষের রোড শোতে ও অমিত শাহ নিছকি রাজনৈতিক প্রচার। যতই রাজনৈতিক প্রচার বলে জল্পনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করুক বঙ্গ বিজেপি আখেরে প্রশ্ন থেকেই যাচ্ছে! তবে এই প্রশ্ন কিংবা জল্পনা সব কিছুর জন্য অপেক্ষা করতে হবে ৪ঠা মেয়ে পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *