মমতার মুখে বিজেপির সন্ত্রাস ভাঙার সংকল্প! ৩:২৬মিনিটে এডিডিএ মাঠের মঞ্চে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাপস মলয় অভিজিৎ নরেন এর সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা নতুন বছরের শুভেচ্ছা, জানিয়ে বিজেপির সন্ত্রাস ভাঙার সংকল্প করেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি সভা মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মিথ্যেবাদি বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কি নিশানা করে একের পর এক চাচা ছোলা ভাষায় আক্রমণ করতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, ভাড়া করে লোক নিয়ে বাংলা ভারতে আসে বিজেপি। বাংলার মানুষ বিজেপিকে সমর্থন করে না। সভায় ভিন রাজ্য থেকে লোক নিয়ে আসছে বিজেপি। পাশাপাশি এসআইআর নিয়েও বিজেপিকে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এস আই আর কেন? সোনার বাংলা গড়তে বাঙালি বাদ কেন? একইসঙ্গে তিনি এও জানান বাংলার মানুষকে এত ভয় কেন? ২০২৫ এ দিল্লীতে মহিলাদের টাকা দেব বলেও আজ পর্যন্ত দিতে পারেনি। বিহারে ভোটের আগে আট হাজার দিয়ে ভোটের পরে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। পয়সা ফেরত চাওয়া হয়েছে। সুনার বাংলা গড়বো বলে বাংলার বাইরে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার। অথচ বাংলায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে। তাদের ওপর অত্যাচার করা হয়না। এস আই আর নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এস আই আর এর বিরুদ্ধে লড়ে ৩২ লাখ মানুষের নাম ফিরিয়ে আনতে পেরেছি। বাকিদের জন্যে লড়াই চলছে। মোটা ভাই দিল্লী থেকে ইডি সিবিআই এনে সবাইকে ভয় দেখাচ্ছে। ভোটে বা়ংলার মানুষ এই অত্যাচারের জবাব দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা ভোটের মুখে কর্মী সমর্থকদের যথেষ্ট অক্সিজেন যোগাবে মনে করছে রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে এখনই সমস্ত সমীকরণের অবকাশ নিশ্চিত নয়। আসল উত্তর পেতে চৌঠা মেয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনটাই মনে করছে ওয়াকিমহল মহল।
মমতার মুখে বিজেপির সন্ত্রাস ভাঙার সংকল্প!

