তৃণমূল শিবিরে যোগদানের ঢেউ! কি করবে বিজেপি

নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক পটভূমি ক্রমশ বদলাচ্ছে। ২৯৪ আসনে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে কার ভাগ্যে বাংলার মসনদ তা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড়। প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনী জমির শক্ত করতে মরিয়া। তবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বর্তমান পরিস্থিতি অতি সংকরজনক। প্রার্থী ঘোষণার পর থেকে দলীয় অন্দরে একের পর এক গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে। দফাই বিক্ষোভ উত্তপ্ত করছে এলাকার। এবার খবরের শিরোনামে গোপালনগরে যোগদান পর্ব। গোপালনগর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সিপিএম থেকে ৫০ টি পরিবার যোগ দিল তৃণমূল কংগ্রেস। রবিবার দুপুরে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় গোপালনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০টি পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে । বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের হাত থেকে পতাকা তুলে নেয় তারা । এই বিষয় যোগদানকারীরা জানিয়েছেন বিজেপি কোনো কাজ করেনি এই কারণে আমরা তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। এই বিষয়ে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস জানিয়েছেন, ৫০টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসের যোগদান করল। আগেরবার এরা বিজেপিকে ভোট দিয়েছিল কিন্তু তারা কোন কাজ করেনি। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের যোগদান করল। এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ জানিয়েছেন, ‘তৃণমূলের লোককে সাজিয়ে যোগদান করিয়েছে। এতে কিছু হবে না বনগাঁ জেলার মানুষ ঠিক করে নিয়েছে বিজেপিকে ভোট দেবে।’ যোগদান পর্ব নিয়ে শাসকবিরোধী তরজা তুঙ্গে থাকলেও এই যোগদান ভোটের মুখে নিছকই দলবদল নয় এর মধ্যে গভীর বিষয় জড়িয়ে রয়েছে যা পরবর্তীতে ইঙ্গিত মিলবে মনে করছে রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *