ব্যাপক শোরগোল! বাংলায় এসে যোগীর বিস্ফোরক মন্তব্য!

দুয়ারে বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনকে ক্ষমতা দখলের পাখির চোখ করতে চাইছে বিজেপি। ২০২১ শে ভরাডু ২৪শেও নিরাশ গেরুয়া শিবিরে ফের একবার ক্ষমতা দখলের হাতছানি। এবারের নির্বাচন একপ্রকার প্রেস্টিজ ফাইট। তাই বাংলার নির্বাচনে প্রচারে কোনরকম খামতি রাখতে চাইছে না বিজেপি নেতৃত্ব। কেন্দ্রসহ রাজ্যের হেভিওয়েট ব্যক্তিত্বদের নিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি শিবির। এবার প্রচারের শিরোনামে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলা ২৬ নির্বাচনের প্রথম প্রচারে নেমেই বেফাঁস মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। নন্দকুমারের বিজেপি প্রার্থী নির্মল খারার হয়ে ভোট প্রচারে আজ নন্দকুমারে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ এর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সভামঞ্চ থেকে যোগী আদিত্যনাথ এর বিস্ফোরক মন্তব্য। সরাসরি শাসকদল তৃণমূলকে নিশানা করে যোগী আদিত্যনাথ বলেন, তৃণমূল বাংলাকে লুঠ তুষ্টিকরণের ক্ষেত্র বানিয়েছে। কৃষকদের কোনো সুবিধা তৃণমূল দেয়না।বাংলার বিকাশে অন্তরায় হচ্ছে তৃণমূল।গত ১৫ বছর ধরে তৃনমূলের ভ্রস্টাচারের কারণ বাংলা ভুগছে। তমলুকে এই অরাজকতা চলবেনা,ল্যান্ড জেহাদ আর লাভ জেহাদ বন্ধ করতে হবে।বাংলায় ডাবল ইঞ্জিন সরকার চাই।
পাশাপাশি যোগী আদিত্যনাথ আরও দাবি করেন, যে অরাজকতা আজ বাংলায় হচ্ছে তা ২০১৭ সালের এর আগে উত্তরপ্রদেশ এ হতো।অরাজকতা চরম পর্যায়ে ছিল উত্তর প্রদেশ।২০১৭ সালে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পড়ে সব বন্ধ হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবির। তবে তার বাংলাকে নিয়ে বেশ কিছু বেফাঁস মন্তব্য আগামী দিনে বিজেপিতে বীরূপ প্রভাব পড়বে কিনা তা নিয়েই উদ্বেগ সৃষ্টি হয়েছে। যদিও হেভি ওয়েট প্রচার কতটা ফলপ্রসূ হবে তার জন্য চৌঠা মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনটাই অভিমত রাজনৈতিক ব্যক্তিত্বদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *