রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৫ এপ্রিল:রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। গতকাল বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করে লেখেন ২০২১ এর বিধানসভা নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশন যাকে দুষ্কৃতী ও গুন্ডা আখ্যা দিয়েছিল সেই উদয়ন গুহর গুন্ডাবাহিনী কোচবিহার জেলার বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে হামলা চালিয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন ২০২৬-এ বিধানসভা নির্বাচনে তৃণমূলের রাজনৈতিক মৃত্যু ঘটবে। তার মন্তব্যের পাল্টা জবাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, যদি ওর দম থাকে তাহলে 2026 এর ভোটে যেন দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে। তারপর জামানত নিয়ে যদি ফিরতে পারে তখন বুঝবো সে সত্যিকারের বিজেপির বড় নেতা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সরাসরি চ্যালেঞ্জ এবার শুভেন্দু অধিকারী কে তা নিয়েই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *