ফুটবল চলা কালীন মাঠে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো লোহার স্ট্রাকচার

ফুটবল চলা কালীন মাঠে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো লোহার স্ট্রাকচার ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১১ এপ্রিল:ভগবানপুরে দিবা রাত্রি ফুটবল চলা কালীন মাঠে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো লোহার স্ট্রাকচার।আহত ২০ জন।আশঙ্কা জনক ৯ জন।পূর্ব মেদিনীপুর ভগবানপুরের পশ্চিম শরবেড়িয়া গ্রামের মাঠে দিবা রাত্রি ফুটবল টুর্নামেন্ট চলা কালীন হটাৎ করেই মঠের মধ্যে ভেঙে পড়ে লোহার স্টার্চকার।মাঠের মধ্যেই লোহার স্টার্চকারের নীচে থেকে যায় প্রায় ২০ জন খেলা দেখতে আসা দর্শকরা।স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্ডিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।১ জন কে গুরুতর আশঙ্কা অবস্থায় কলকাতা রেফার করেন চিকিৎসক।এই নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *