সরকারি জায়গা থেকে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ

সরকারি জায়গা থেকে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১১ এপ্রিল:সরকারি জায়গা থেকে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার অন্তর্গত কালশি এলাকার ঘটনা। স্থানীয় মানুষদের অভিযোগ, কালশি মোড় থেকে শুড়ো দুর্গাপুর যাবার পথে PWD রাস্তার উপর রবিশংকর দত্ত নামে এক ব্যক্তির বাড়ির সামনে রয়েছে ২টি বহু পুরনো ছাতিম গাছ।এর আগেও সরকারি জায়গার উপর ওই গাছ কাটতে গেছিল ওই ব্যক্তি, স্থানীয় মানুষদের হস্তক্ষেপে তখন গাছ কাটতে পারেননি। তবে এদিন ভোর বেলায় লোক চক্ষুর অন্তরালে একটি গাছ কাটা হয়। স্থানীয় মানুষজন এসে গাছ কাটার কোন সরকারি অনুমতি আছে কিনা দেখতে চাইলে কোন অনুমতি পত্র দেখাতে পারেননি, যারা গাছটি কাটছিল তারা ওই স্থান থেকে পালিয়ে যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে, বনদপ্তরের এক কর্মী সেখানে গিয়ে সমস্ত বিষয়টি দেখে গাছটিকে বাজেয়াপ্ত করার ব্যবস্থা গ্রহণ করছেন। তবে সরকার যেখানে মানুষকে বৃক্ষ রোপনের মাধ্যমে গাছ লাগানোর বার্তা দিচ্ছেন সেখানে সরকারী জায়গায় একটি প্রাপ্তবয়স্ক গাছ কিভাবে ওই ব্যক্তি কাটলো তা নিয়েই উঠছে প্রশ্ন! এলাকার মানুষ চাইছেন, বনদপ্তর বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *