সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা,আহত ৩৩ জন

সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা,আহত ৩৩ জন ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৮ এপ্রিল:মঙ্গলবার সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় আহত এখনো পর্যন্ত আহত হয়ে ৩৩ জন কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন।এই ঘটনায় মৃত ১। জানা গিয়েছে, এদিন মঙ্গলবার আনুমানিক সকাল আটটা নাগাদ কালনা পান্ডুয়া একটি বাস দ্রুত গতিতে আসার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে খেয়ে যায়। মেয়ে সুমনা পানকে বৈদ্যপুরের রামনগর শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছিলেন তার বাবা গোপাল মন্ডল। আর এমন সময় বাস দুর্ঘটনায় মৃত্যু হয় গোপাল মন্ডলের। বাকি ৩৩ জন কালনার হসপিটালে চিকিৎসাধীন। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। এদিন সকালে আহতদের দেখতে কালনা হসপিটালে উপস্থিত হয় কানলার এসডিপি ও রাখেশ চৌধুরী, কালনা থানার আইসি সহ কালনা পৌরসভার উপ পৌরপিতা এবং কাউন্সিলররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *