বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার তারই ঘনিষ্ঠ গোপাল. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৮ এপ্রিল:বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী রেহান খানের খুনের ঘটনায় আগেই পুলিশ চারজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে।তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্তে নামে বেলঘড়িয়া থানার পুলিশ ও গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা।তদন্ত নেমে বেশ কিছু তথ্য হাতে আসে পুলিশের।সেই তথ্যের উপর ভিত্তি করেই তৃণমূল কর্মী রেহান খানের ছায়াসঙ্গী জয়ন্ত দে ওরফে গোপালকে গ্রেফতার করলো বেলঘড়িয়া থানার পুলিশ।।পুলিশি সূত্র থেকে জানা গিয়েছে,জমি জায়গার ব্যবসায়িক টাকা জমি জায়গার ব্যবসায়িক টাকা-পয়সা লেনদেনের জেরেই এই খুন।।অভিযুক্ত গোপালকে আজ বারাকপুর আদালতে পাঠানো হবে।
বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার তারই ঘনিষ্ঠ গোপাল.

