পুলিশি সক্রিয়তায় বাল্যবিবাহ বন্ধ, আসর থেকে গ্রেপ্তার জামাই

পুলিশি সক্রিয়তায় বাল্যবিবাহ বন্ধ, আসর থেকে গ্রেপ্তার জামাইবাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থান। এবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। অভিযোগ উঠতেই বিয়ের আসরে হানা দেয় পুলিশ। মন্ডপ থেকে বর ও তাঁর এক আত্মীয়কে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ-এর ধুলিয়ান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে গোপনে একটি বিয়ের আয়োজন করা হয়েছিল সাদ্দাম শেখের বাড়িতে। খবর পেয়ে সেখানে হানা দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, ওই বিয়েতে ১৪ বছরের এক নাবালিকা মেয়ের সঙ্গে ২৫ বছরের মুকুল চাঁদের বিবাহের পর্ব ছিল। বিবাহবন্ধনে আবদ্ধ হতে এসেছিলেন মুলুক চাঁদ। বিয়ের প্রস্তুতি চলাকালীনই হাতেনাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে বড়ের আত্মীয় আনিসুর রহমানকেও। ধৃত দু’জনের বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গা এলাকার দিঘিরপাড়া গ্রামে। ঘটনাস্থল থেকে একটি শেরওয়ানি সেট, একটি পাগড়ি-টুপি ও একটি শাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, নাবালিকার বাবা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। ঘটনার পর থেকেই মেয়ের মা পলাতক। অভিভাবকদের অনুপস্থিতির সুযোগ নিয়েই গোপনে বিয়ের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশের তৎপরতায় শেষ মুহূর্তে ওই বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়। শুক্রবার বেলার দিকে ধৃত দুই যুবককে জঙ্গিপুর আদালত-এ তোলা হয়। পুলিশ জানিয়েছে, বাল্যবিবাহ রোধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার সঙ্গে যুক্ত থাকলে অভিযুক্তদের পাশাপাশি নাবালিকার পরিবারকেও আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *