নাবালিকার প্রেমে বিষপান, মৃত্যু যুবকের

নাবালিকার প্রেমে বিষপান, মৃত্যু যুবকেরউত্তর ২৪ পরগনার বাগদা থানার অন্তর্গত চেঙা চাঁদপুরে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ঘিরে মর্মান্তিক ঘটনা। হটকারিতার বসে মৃত্যু হল এক যুবকের। বর্তমানে চিকিৎসাধীন ওই নাবালিকার অবস্থা আশঙ্কাজনক।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে বাগদা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চেঙা চাঁদপুরের বাসিন্দা শুভঙ্কর দাসের নাবালিকা মেয়ের সঙ্গে পাশের পাড়ার অজয় গাইনের ছেলে সূর্য গাইনের কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় আগেই দু’জন বাড়ি ছেড়ে পালিয়েছিল বলে অভিযোগ। পরে নাবালিকা বাড়ি ফিরে আসে। বুধবার রাতে নাবালিকা ফোন করে সূর্যকে চাষের জমিতে ডেকে নেয়। অভিযোগ, সেখানে সিঁদুর দান করে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করা হয়। এরপর দু’জন একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। নাবালিকা নিজেই ফোনে পরিবারকে বিষয়টি জানায়। সূর্যের পরিবারের অভিযোগ, নাবালিকার পরিবার ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে গেলেও সূর্যকে মারধর করা হয়। পরে অসুস্থ অবস্থায় সূর্য একটি বাড়িতে গিয়ে খবর দেওয়ার চেষ্টা করে। পরিবার তাকে উদ্ধার করে প্রথমে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। মৃতের মা স্বপ্না গাইন দাবি করেন, প্রেমের সম্পর্কের জেরেই এই ঘটনা। পাশাপাশি মায়ের অভিযোগ, তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। অপরদিকে নাবালিকার পরিবারের তরফে জানানো হয়েছে, দু’জনেই বিষ খেয়েছিল। নাবালিকাকে গুরুতর অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান পুলিশ মামলার ভয়ে প্রাথমিকভাবে দুটো পরিবারেই এই ঘটনা গোপন করবার চেষ্টা করেছিল। বর্তমানে তদন্ত জারি রয়েছে। ঘটনার আসল সত্যতা শীঘ্রই সামনে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *