গঙ্গাসাগরে গুলিকাণ্ডে গ্রেপ্তার ১

গঙ্গাসাগরে গুলিকাণ্ডে গ্রেপ্তার ১! শুট আউটের পেছনে টাকার লেনদেনগঙ্গাসাগরে প্রকাশ্য দিবালোকে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই একজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম পরিতোষ প্রামানিক। তিনি সাগরের দক্ষিণ হারাধনপুরের বাসিন্দা। পুলিশের দাবি, পাওনা টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে এই শুটআউট। তবে শুটার এখনও অধরা। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর ধৃতকে হেফাজতে এবার আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত, বুধবার সকাল প্রায় আটটা নাগাদ গঙ্গাসাগরে শ্রীধাম বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় গুলি চলায় দুষ্কৃতি। গুরুতর ভাবে জখম হন বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় দাঁড়িয়ে ছিলেন ত্রিলোকেশ ঢালি। সেই সময় আচমকাই একটি বাইকে করে দুই দুষ্কৃতী সেখানে আসে। অভিযোগ, কাছ থেকে ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরেই দ্রুত বাইক নিয়ে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। গুলি লেগে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ত্রিলোকেশ ঢালি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। শুট আউট এর ঘটনার একদিন পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং তাকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর ধৃত কে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনো অধরা। পুলিশ সূত্রে খবর যে ব্যক্তি শুট আউট করেছিলেন তার খোঁজ চলছে। এলাকার চতুর্দিক তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুজনের মধ্যে একজন যখন গ্রেপ্তার হয়েছে বাকি আর দুষ্কৃতীও পালিয়ে বাঁচতে পারবে না। তাকেও খুব তাড়াতাড়ি গ্রেফতার করবে পুলিশ। গুলির চলার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এলাকার পরিস্থিতি বিন্দুমাত্র বদল ঘটেনি। শুট আউট এর ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। বর্তমানে শুট আউট চত্ত্বর থমথমে পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *