ক্যানিংয়ে গ্রেফতার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা উত্তম দাস
ক্যানিংয়ে বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় এবার গ্রেফতার হলেন ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস। শুক্রবার রাতে ক্যানিংয়ের মিঠাখালি গ্রামে নিজের বাড়ির সামনে থেকেই গ্রেফতার করা তাঁকে। গত ৪ঠা মে ক্যানিংয়ের দীঘিরপাড় গ্রামে বিজেপি কর্মী অর্ঘ্যদ্বীপ বোস গুলিবিদ্ধ হন। তাঁর ডান পায়ে গুলি লাগে। সেই ঘটনায় জড়িত থাকা সন্দেহে গ্রেফতার করা হয়েছে উত্তম দাসকে। তিনি সম্পর্কে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের দাদা।

