অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হওয়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। শনিবার বর্ধমান শহরের কালনাগেট চত্বরে বিজেপি কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
“অন্যায় যারা করেছে তারা কেউ ছাড় পাবে না। প্রয়োজন হলে গ্রেপ্তারও হতে পারেন।”
মন্ত্রী আরও দাবি করেন, যারা প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন এবং সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নেবে।
অবৈধ মাদ্রাসা ও বেআইনি নির্মাণ নিয়ে কড়া হুঁশিয়ারি
এদিন ক্ষুদিরাম টুডু বলেন,
“রাজ্যে সমস্ত অবৈধ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আবার খোলার চেষ্টা করলে বুলডোজার চালানো হবে।”
অন্যায় করলে কেউ রেহাই পাবে না’ মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর,

