গ্রেপ্তার হলো সোদপুরে জাল ওষুধ বিক্রেতা. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৪ এপ্রিল:সোদপুরে জাল ওষুধ বিক্রির অভিযোগ। দোকান ঘিরে বিক্ষোভ স্থানীয় দের।ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। পুলিশ এসে বন্ধ করে দেয় দোকান।সোদপুরে নীলগঞ্জ রোডের উপরে একটি দোকানে জাল ওষুধ বিক্রির অভিযোগ তোলে ওই অঞ্চলে বসবাসরত এক মহিলা।তার অভিযোগ ছিল,তিনি ওই দোকান থেকে তার শিশুর জন্য যে ওষুধটি নিয়ে গিয়েছিলেন,সেই ঔষধটি সম্পূর্ণ জাল। আর তারপরে শিশুটি হয়ে পড়ে।আর এই জাল ওষুধের কথা দোকানের মালিককে গিয়ে বলাতে, প্রথমে অস্বীকার করে দোকান কর্তৃপক্ষ, পরবর্তীতে খবর দেওয়া হয় খড়দহ থানার পুলিশকে, আরে গোটা ঘটনা জানাজানি হতেই, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে এসে খড়দা থানার পুলিশ আটক করে নিয়ে যায় দোকানের মালিককে এবং দোকানটি সিল করে দেওয়া হয়।
গ্রেপ্তার হলো সোদপুরে জাল ওষুধ বিক্রেতা

