আলিপুরদুয়ারে চা বাগান কতৃপক্ষের শোষণের স্বীকার হচ্ছেন শ্রমিকেরা. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৪ এপ্রিল:বাগান কতৃপক্ষের শোষণের স্বীকার হচ্ছেন শ্রমিকেরা।এই অভিযোগকে ঘিরে শুক্রবার সকালে একপ্রকার রণক্ষেত্রে পরিণত হয় আলিপুরদুয়ার জেলার ভার্ণবাড়ি চা বাগান।চা শ্রমিকদের অভিযোগ, বাগান কতৃপক্ষ রীতিমতো শ্রমিকদের শোষণ করছেন।দুপুরে খাবার সময়ও শ্রমিকদের সম্পূর্ণ খেতে দেওয়া হয় না এবং দ্রুত কাজে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।এছাড়া পাতা তোলার টাকাও কেটে নেওয়া হচ্ছে।পাশাপাশি, শ্রমিকদের রোদ, বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও দেওয়া হচ্ছে না। শ্রমিকদের আরও অভিযোগ, কাজে পৌঁছতে পাঁচ মিনিট দেরি হলেও মজুরি কেটে নেওয়া হচ্ছে।এরপরই এদিন এই নিয়ে বিক্ষোভে সামিল হয় শ্রমিকেরা।বাগান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। তারপরে শ্রমিক ও বাগান সকল দলীয় ইউনিয়নের নেতৃত্বরা এ নিয়ে স্মারকলিপি প্রদান করেন বাগান ম্যানেজারকে এবং সমস্যা সমাধানের আর্জি জানান।অপরদিকে, বাগান কতৃপক্ষ বিষয়টি সমাধনের জন্য দশদিনের সময় চেয়েছেন।
আলিপুরদুয়ারে চা বাগান কতৃপক্ষের শোষণের স্বীকার হচ্ছেন শ্রমিকেরা

