admin

বকেয়া বরাদ্দ খুব শীঘ্রই পাচ্ছে রাজ্য।

বকেয়া বরাদ্দ খুব শীঘ্রই পাচ্ছে রাজ্য। জল – জীবন – মিশন প্রকল্পে কেন্দ্রের থেকে ২৭০০ কোটি টাকা পেতে চলেছে রাজ্য। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এর সচিব এর সঙ্গে বৈঠক রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব এর। দীর্ঘদিন ধরে জল – জীবন – মিশন এর কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রাজ্যে। রাজ্যের সঙ্গে একটি মৌ স্বাক্ষর হবে খুব শীঘ্রই। তারপর ই এই বকেয়া বরাদ্দ দেওয়া হবে রাজ্য কে। ইতিমধ্যই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এর সচিব রাজ্য কে টাকা দেওয়ার ব্যাপারে জানিয়েছেন রাজ্য কে বলেই নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যই কত বকেয়া রয়েছে? বাড়িতে বাড়িতে জলের সংযোগ কত দেওয়া হয়েছে? তা নিয়ে ইতিমধ্যই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক কে।

Read More

“আয়ুষ্মান ভারত” নিয়ে এবার প্রস্তুতি শুরু রাজ্যে।আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্র – রাজ্য বৈঠক।

“আয়ুষ্মান ভারত” নিয়ে এবার প্রস্তুতি শুরু রাজ্যে।আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্র – রাজ্য বৈঠক।আয়ুষ্মান ভারত কার্যকর নিয়ে ন্যাশনাল হেলথ অথরিটি এর সঙ্গে রাজ্যের বৈঠক। আয়ুষ্মান ভারত এর কি কি গাইডলাইন আছে? কি ভাবে রাজ্যে কার্যকর করতে হবে তা নিয়ে শুরু হল আলোচনা। ন্যাশনাল হেলথ অথরিটি এর আধিকারিক দের সঙ্গে আলোচনা রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিক দের। ন্যাশনাল হেলথ অথরিটি এর সঙ্গে বৈঠকের পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু হল স্বাস্থ্য দফতর।রাজ্যে নতুন সরকার শপথ এর পরেই প্রথম মন্ত্রীসভার বৈঠকে আয়ুষ্মান ভারত কার্যকর করা হবে বলে ইতিমধ্যই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।তাকে মাথায় রেখেই এবার রাজ্য প্রশাসন এর প্রস্তুতি শুরু বলেই নবান্ন সূত্রে খবর।

Read More

শিবপুরে চওড়াবস্তিতে বোমাবাজি।

শিবপুরে চওড়াবস্তিতে বোমাবাজি। ঘটনায় জখম দুই বিজেপি কর্মী। প্রতিবাদের শিবপুর থানা ঘেরাও। আজ দুপুর আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটে। বিজেপির অভিযোগ এলাকার তৃণমূল নেতা শামীম আহমেদের নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের মারধোর করে। ইট পাটকেল ছোড়া হয় এবং বোমাবাজি চলে। ঘটনাস্থলে চাপা উত্তেজনায় থাকায় পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থলে পাঠানো হয় কুইক রেসপন্স টিম। এলাকা থমথমে। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

Read More

বিজেপি কর্মীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার এক, তাকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণে গেল পুলিশ

গতকাল রাতে বসিরহাট থানার গোডাউন পাড়া এলাকায় রোহিত রায় নামে এক বিজেপি কর্মীকে গুলি করা হয় । রোহিত রায় কে প্রথমে বসিরহাট হাসপাতাল এবং পরে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে ।এইগুলি ঘটনায় তদন্তে নেমে পুলিশ বসিরহাট গোডাউন পাড়া এলাকা থেকে জাহিনুর গাজী নামে একজনকে গ্রেফতার করে পুলিশ । তাকে নিয়ে আজ পুননির্মাণে আসলো পুলিশ ।

Read More

শুভেন্দুর আপ্তসহায়ক খুনে শিলিগুড়ির নম্বরপ্লেট! তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

শুভেন্দুর আপ্তসহায়ক খুনে শিলিগুড়ির নম্বরপ্লেট! তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য শিলিগুড়ি : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তদন্তে উঠে এল নতুন তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল শিলিগুড়ির একটি ভুয়ো নম্বরপ্লেট লাগানো চারচাকা গাড়ি। ঘটনার পর থেকেই নম্বরপ্লেটের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, আততায়ীরা পরিকল্পনা করেই চারচাকা গাড়ি ও বাইক নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল। খুনের পর পালানোর ক্ষেত্রেও সেই গাড়িই ব্যবহার করা হয় বলে অনুমান পুলিশের। তদন্তে গাড়িটির নম্বর ট্র্যাক করে দেখা যায়, সেটির রেজিস্ট্রেশন শিলিগুড়ির আরটিও-তে নথিভুক্ত রয়েছে। এরপরই পুলিশের নজরে আসেন শিবমন্দির এলাকার বাসিন্দা উইলিয়াম জোসেফ। কারণ, তাঁর গাড়ির রেজিস্ট্রেশন নম্বরই ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। বুধবার গভীর রাতে তাঁকে থানায় ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারীরা। পুলিশি জেরায় উঠে আসে, ঘটনার সঙ্গে উইলিয়াম জোসেফের কোনও প্রত্যক্ষ যোগ নেই। আততায়ীরা তাঁর গাড়ির নম্বর নকল করে ভুয়ো নম্বরপ্লেট তৈরি করেছিল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেই কারণে রাতেই তাঁকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে অপরাধে ভুয়ো নম্বরপ্লেট ব্যবহারের প্রবণতা নিয়ে। একইসঙ্গে, খুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুলিশের দাবি, খুব শীঘ্রই ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

Read More

শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়েছে, তার প্রতিশোধ হিসেবে আমার ছেলেকে মারা হলো! বললেন চন্দ্রনাথ রথের মা হাসিমারা রথ

শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়েছে, তার প্রতিশোধ হিসেবে আমার ছেলেকে মারা হলো! বললেন চন্দ্রনাথ রথের মা হাসিমারা রথ

Read More

রাজ্য পুলিশের নয়া নির্দেশিকাওয়েলফেয়ার কমিটিতে থাকা পুলিশ কর্মীদের সরকারি কাজে ফেরাতে নির্দেশ নির্দেশ ভবানী ভবনের

রাজ্য পুলিশের নয়া নির্দেশিকাওয়েলফেয়ার কমিটিতে থাকা পুলিশ কর্মীদের সরকারি কাজে ফেরাতে নির্দেশ নির্দেশ ভবানী ভবনের

Read More