admin

দুই বছর পর কাঁচরাপাড়া পৌরসভায় হাজির মুকুল পুত্র শুভ্রাংশু রায়

গোটা রাজ্যে বিজেপির ব্যাপক জয়ের পাশাপাশি বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস জয়ের পর হঠাৎই আজ কাঁচরাপাড়া পৌরসভায় হাজির হলেন কাঁচরাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এই পৌরসভার উপ পৌর প্রধান শুভ্রাংশু রায়।তাকে উপ পৌরপ্রধান হওয়ার পরও তাকে কোন দায়িত্ব দেওয়া হতো না বলে অভিযোগ।সে কারণেই তিনি পৌরসভায় আসতেন না। অন্যদিকে তৃণমূল পরাজিত হওয়ার পর কার্যাপারা পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী অনুপস্থিত। সে কারণেই মানুষের যাতে কোন রকম অসুবিধা না হয় সে কারণেই তিনি পৌরসভায় এসে সেই হাল ধরলেন বলে জানালেন তিনি।পৌরসভায় এসেই তৃণমূল পরিচালিত এই কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী সহ পৌরবোর্ডে একাধিক দুর্নীতি এবং অনুন্নয়নের খতিয়ান তুলে ধরেন শুভ্রাংশু রায়। তিনি বলেন বিজপুরে নতুন বিধায়ক সুদীপ্ত দাসের হাত ধরে কাঁচরাপাড়া পৌরসভার প্রচুর উন্নয়ন করা হবে। সবমিলিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পৌর সভা এবার গেরুয়া রঙে রাঙাতে চলেছে?

Read More

তৃণমূলের দখলে থাকা ভাঙড় দু’নম্বর পঞ্চায়েত সমিতির অফিস এবার দখল করে নিলেন আরাবুল ইসলাম সহ আইএসএফ নেতা নেতৃত্বরা।

তৃণমূলের দখলে থাকা ভাঙড় দু’নম্বর পঞ্চায়েত সমিতির অফিস এবার দখল করে নিলেন আরাবুল ইসলাম সহ আইএসএফ নেতা নেতৃত্বরা। রাজ্যে পালাবদলের সাথে সাথেই এবার ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির অফিস দখল নিল আইএসএফ তথা ওই পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। অফিসের দেওয়ালে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে দিলেন আরাবুল। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে জিতে ওই পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন। পরবর্তী সময়ে আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা খুনের ঘটনায় তিনি জেলে যান। পরে জেল থেকে ফিরলেও তৃণমূল তাঁকে সাসপেন্ড করে দেয়। তাছাড়া হাইকোর্টের বিধি- নিষেধের কারণে তিনি এলাকায় ঢুকতে পারতেন না। এমনকি রাতারাতি তাঁর সমিতির অফিস ঘর দখল হয়ে যায়। এমনকি তৃণমূল তাঁর জায়গায় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সোনালী বাছাড়কে কার্যকরী সভাপতি করে দেয়। এই পরিস্থিতিতে পরবর্তী সময়ে ২০২৬ বিধানসভা ভোটের দিন ঘোষণা হতেই আরাবুল আইএসএফে যোগ দিয়ে ক্যানিং পূর্বের প্রার্থী হন। যদিও তিনি ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের কাছে হেরে যান। এরপরই তিনি বুধবার সকালে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির অফিস দখল নেন। আরাবুলের পাশাপাশি ছিলেন আইএসএফের জেলা পরিষদ মেম্বার রাইনুর হক ও জেলা পরিষদ মেম্বার খাদিজা বিবি ও হাকিমুল ইসলাম আইএসএফের একাধিক পঞ্চায়েত মেম্বার। জাহাঙ্গীর হোসেন, ভাঙর

Read More

কলকাতা বিমানবন্দরে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও গুলি-সহ গ্রেফতার পুজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলাম।

কলকাতা বিমানবন্দরে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও গুলি-সহ গ্রেফতার পুজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলাম।

Read More

কয়েক বছর পর খুললো দূর্গা মন্দির

কয়েক বছর পর খুললো দূর্গা মন্দির— নিত্য দিনের পূজোর জন্য দুর্গাপূজা আসানসোলবস্তিন বাজারে দূর্গা মোদির খোলা হলো নিত্য পূজার জন্য.আইনি জটিলতার কারণে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত বস্তিন বাজার দুর্গামন্দিরের নিত্য পূজা বন্ধ ছিলো।বছরে দুর্গাপুজোর সময় চার দিন শুধু পূজা হতো। বাকি সময় নিত্য পূজা করা হতো না, অবশেষে উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জী জয় লাভের পরেই সনাতনী ও বিজেপি কর্মীরা গিয়ে মন্দির খুলে পূজা করে।বস্তিন বাজার এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী উপস্থিত ছিলো ।

Read More

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগ করলেন। পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন রাজ্যপালের কাছে।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগ করলেন। পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন রাজ্যপালের কাছে।

Read More

বেলডাঙ্গা কাণ্ডে প্রাথমিক রিপোর্ট

বেলডাঙ্গা কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দিল এন আই এ।রিপোর্ট জমা করা হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।রিপোর্ট খতিয়ে দেখেই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। দু সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি। বেলডাঙ্গা কাণ্ডে প্রাথমিক রিপোর্ট বেলডাঙ্গা কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দিল এন আই এ।রিপোর্ট জমা করা হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।রিপোর্ট খতিয়ে দেখেই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। দু সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি।

Read More

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর সঙ্গে দেখা করলেন বর্তমান বিধায়ক অর্জুন সিং

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের আবেগ প্রয়াত বিকাশ বসু তৃণমূল নেতা 2000 সালে খুন হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে। নোয়াপাড়া বিধানসভা থেকে জয়লাভ করেই সেই বিকাশ বসুর স্ত্রী প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর সঙ্গে দেখা করলেন অর্জুন সিং। তিনি বলেন আজ দেখা করে কলঙ্কমুক্ত হলেন। কেননা এই বিকাশ বসু খুনের অভিযোগ ছিল অর্জুনের উপর। আজ তিনি সে খুনের দায় থেকে কলঙ্কমুক্ত হলেন বলে জানালেন তিনি। তার পাশাপাশি মঞ্জু বসু বলেন নেত্রীর দর্পচূর্ণ হয়েছে।

Read More