মাত্রারিক্ত বিদ্যুতের বিলে

কারো কুড়ি হাজার,আবার কারও তিরিশ,আবার কারও তারও বেশি, এরকম মাত্রারিক্ত বিদ্যুতের বিল। মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের একাধিক শ্রমিকদের। এ নিয়ে কালচিনি বিদ্যুৎ বিভাগে এসে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় গ্রাম চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সহ শ্রমিকরা। তাদের অভিযোগ, বাগানে কাজ করে দৈনিক ২৫০ টাকা মজুরি মেলে।এই অবস্থায় কীভাবে কেউ ২০,৩০ হাজার টাকার মতো বিল দিতে পারবে। শীঘ্রই বকেয়া বিদ্যুৎ বিল না মেটালে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করার হুঁশিয়ারিও বিদ্যুৎ দফতর থেকে শ্রমিকদের দেওয়া হয়েছে বলে দাবি তাদের। তারা জানান, সেন্ট্রাল ডুয়ার্সের পানা ডিভিশনের মোট ৯০জন বাসিন্দার মাত্রারিক্ত বিদ্যুৎ বিল এসেছে। তারা জানান, এটা প্ৰথম নয় এর আগে গত ২০২৩ সালে কারো চল্লিশ, করো পঞ্চাশ কিংবা ষাট হাজার বা তারও বেশি বিদ্যুৎ বিল এসেছিল। এরপর এ নিয়ে দফতরে অভিযোগ করার পর কিছুটা ছাড় দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *