আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোকে বিজেপি সমর্থিত প্রার্থী করায় ক্ষোভ আছড়ে পড়েছে জয়পুরে। বিজেপিকে সমর্থন করা হিন্দু সেবা দলের পক্ষ থেকে জয়পুর শহরে বিজেপি প্রার্থীর ছবি জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। হিন্দু দেবদেবী বিরোধী আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোকে সমর্থন নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়াও কোটশিলায় বিজেপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিশ্বজিৎ মাহাতো আদিবাসী কুড়মি সমাজের যুব সভাপতির দায়িত্বে ছিলেন । তাঁর বাবা অজিত প্রসাদ মাহাতো মুখ্য উপদেষ্টা । অজিত প্রসাদ মাহাতো প্রকাশ্য মঞ্চে মা দুর্গা এবং হিন্দু ধর্মকে নিয়ে নানান মন্তব্য করেন । আর এতেই জেলা জুড়ে ক্ষোভ উগরে পড়ে । তারই ছেলে বিশ্বজিৎ মাহাতোকে জয়পুর বিধানসভায় বিজেপি সমর্থিত প্রার্থী করায় ক্ষোভ জমেছে জয়পুর এলাকায় । এরই প্রতিবাদে বিজেপি সমর্থনকারী হিন্দু সেবাদলের পক্ষ থেকে বিজেপি প্রার্থী এবং তার বাবার ছবি জ্বালিয়ে প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা। যদিও এবিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো । তিনি বলেন, ‘বিকৃত ভিডিও নিয়ে কোনো মন্তব্য নয় । গণতান্ত্রিক দেশে যেকেও আন্দোলন করতেই পারে’।
জয়পুর কেন্দ্রে কুড়মি নেতা প্রার্থী! প্রতিবাদে তালা পড়ল বিজেপি কার্যালয়ে

